সর্বশেষ
সর্বশেষ

Day: April 29, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) ২০২৬ খৃ. – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে আজ জাতীয় সংসদে তাঁর অফিসকক্ষে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail KASKO সাক্ষাৎ করেন। বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ, ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে। এক্ষেত্রে বেলারুশ হতে পারে বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য। রাষ্ট্রদূত এ সময় বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক মন্ত্রীর নিকট তুলে ধরেন। মন্ত্রী জানান, কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশ এ বিষয়ে বেলারুশের নিকট থেকে কারিগরি সহযোগিতা নিতে পারে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন রয়েছে। এটিকে আরো সুদৃঢ়করণের জন্য দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণ করা প্রয়োজন। তিনি বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে বেলারুশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে পারে এবং ড্রোনসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে। মন্ত্রী এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। এ সময় রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর Siarhei Tratsiuk, বেলারুশ Promagroleasing OJSC এর ডিরেক্টর জেনারেল Pavel Karotkikh, ডেপুটি ডিরেক্টর জেনারেল Dzmitry Sevizdral, বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল Aniruddha Kumar Roy প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) ২০২৬ খৃ.- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen) আজ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, শ্রম খাতের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের সাথে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম সম্পর্কিত ১১ দফার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের শ্রম আইন (সংশোধন), ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে বলে মন্ত্রী জানান। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা এবং আইএলওর কনভেনশনসমূহ শ্রম আইন (সংশোধন), ২০২৬-এ অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য ও অন্যান্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে এই আইনের বাস্তবিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি প্রয়োজনীয় বিধিমালা জারী করে দ্রুত এই আইন কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী বিধিমালা জারী করে দ্রুত আইনটি কার্যকর করার আশ্বাস দেন। একই সাথে তিনি শ্রম অধিকার এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে যুক্তরাষ্ট্রকে কারিগরি সহায়তা প্রদানের অনুরোধ জানান। রাষ্ট্রদূত ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ ও আধুনিকায়ন করায় এবং শ্রমিকদের বেতন প্রতি তিন বছরে সমন্বয় করার উদ্যোগ নেওয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়র সচিব আবদুর রহমান তরফদারসহ দূতাবাস ও মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন : স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল) ২০২৬ খৃ. – স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন। এসময় ৮৮ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২৪ হাজার ৩১০ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্তসুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২০ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত্যু সংখ্যা ১ জন। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত ২২৭ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Read More »

রংপুরে ন্যা/য় বিচা/রের দা/বিতে একটি অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অসহায় হাফেজ আব্দুল হান্নানের পরিবার। গতকাল (২৯ এপ্রিল) বুধবার বিকাল ৩টায় নগরীর কৈলাশরঞ্জন স্কুল সংলগ্ন রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাজীরহাট থানাধীন উত্তম মধ্যপাড়া এলাকাবাসী ভুক্তভোগী অসহায় হাফেজ মোঃ আব্দুল হান্নানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ রিয়াদুস সালেহীন রিয়াদ। সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, আমরা স্ব-পরিবার নিজ বসতভিটায় বসবাস করে দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে আসছি। এলাকার সামাজিক বিশৃঙ্খলাকারীর হোতা মাহফুজার রহমান লাভলু চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার কামনা করছি। ২০১২ইং সালে ফ্যাসিষ্ট প্রশাসনের সহযোগিতায় তারা আমাদের স্ব পরিবারকে নিজ ভিটা ছাড়ার ষরযন্ত্র করে। ভূয়া দলিল সৃজন করে আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে । যা রীতিমত অমানবিকতার এক চরম দৃষ্টান্ত। অথচ, আমি ও আমার বাবা মোঃ আব্দুল হান্নান গত ২৪-এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখে অংশ গ্রহণ করি। গত ০৭ এপ্রিল ২০২৬ইং আমার বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আমরাও রাতে ঘুমানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। এমতাবস্থায় হঠাৎ করে তার আমাদের বাড়ির উপর হামলা চালায় । এমতাবস্থায় আমরা পরিবারনিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা প্রতিপক্ষ ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেতে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। সেই সাথে ন্যায় বিচারের স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক আইনি বিচার দাবী করছি।

Read More »

রংপুরে স্কুলছাত্রী ধ/র্ষণ মা/মলার প্রধান আ/সামি গ্রেফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নুর আমিন (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নগরীর কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দশম শ্রেণির এক শিক্ষার্থী। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে আসামির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১১ জানুয়ারি আসামি নুর আমিন কৌশলে ভুক্তভোগীকে তার পরিচিত এক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করে একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আসামি। এ ঘটনায় গত ২৫ মার্চ ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন অধ্যাদেশ ২০২৫) এর ৯(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল নুর আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Read More »

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ্য জীবন” এই স্লোগানকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রনে সমম্বিত ও অংশীদারিত্ব মুলক প্রকল্পর আওতায়, রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ এপ্রিল) বুধবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ নুর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ আব্দুর রহিম, বিআরটিএ ভিকেল ইন্সপেক্টর মোঃ আমিনুর খান, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হক ব্যাপারী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ খৃ. – জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু’র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More »

রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোঃ নাজির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মাহমুদুল করিম, রংপুরের জেলা চিফ লিগ্যাল এইড অফিসার কৃষ্ণ কমল রায়, রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শাহেদ কামাল ইবনে খতীব, সাধারণ সম্পাদক পিপি এ্যাড. আফাতাব উদ্দিন, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খ্রিস্টফার হিমেল রিছিল প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী নাজমুন নাহার মিনু, মোছাঃ হালিমা খাতুন ও মোঃ নুর আলম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন। দিবসটি উপলক্ষ্যে সকালে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা আইনজীবী প্যানেলের আইনজীবী লায়লা আনজুমান বানু ও আইনজীবী শামীম আল মামুনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Read More »

রংপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত রংপুর জেলা পুলিশ সুপারের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা বাসীর জন্য আইনগত প্রতিকার পেতে পুলিশ সুপারের দরজা সর্বদা খোলা থাকবে বলে জানিয়েছেন রংপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে রংপুর জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা রংপুরের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে মাদক বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী নির্যাতনের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। একই সাথে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্বে তথ্য প্রদানে পুলিশ সুপারের সার্বিক সহযোগিতাও কামনা করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। নবাগত পুলিশ সুপার মোজাম্মেল হক আরো বলেন, জনগণের সঙ্গে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই একটি কার্যকর ও মানবিক আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই জেলা পুলিশ কাজ করবে এবং রংপুরকে একটি নিরাপদ জেলায় পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Read More »