সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যা/য় বিচা/রের দা/বিতে একটি অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

রংপুরে ন্যা/য় বিচা/রের দা/বিতে একটি অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অসহায় হাফেজ আব্দুল হান্নানের পরিবার। গতকাল (২৯ এপ্রিল) বুধবার বিকাল ৩টায় নগরীর কৈলাশরঞ্জন স্কুল সংলগ্ন রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাজীরহাট থানাধীন উত্তম মধ্যপাড়া এলাকাবাসী ভুক্তভোগী অসহায় হাফেজ মোঃ আব্দুল হান্নানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ রিয়াদুস সালেহীন রিয়াদ।

সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, আমরা স্ব-পরিবার নিজ বসতভিটায় বসবাস করে দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে আসছি। এলাকার সামাজিক বিশৃঙ্খলাকারীর হোতা মাহফুজার রহমান লাভলু চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার কামনা করছি। ২০১২ইং সালে ফ্যাসিষ্ট প্রশাসনের সহযোগিতায় তারা আমাদের স্ব পরিবারকে নিজ ভিটা ছাড়ার ষরযন্ত্র করে। ভূয়া দলিল সৃজন করে আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে । যা রীতিমত অমানবিকতার এক চরম দৃষ্টান্ত।

অথচ, আমি ও আমার বাবা মোঃ আব্দুল হান্নান গত ২৪-এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখে অংশ গ্রহণ করি। গত ০৭ এপ্রিল ২০২৬ইং আমার বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। আমরাও রাতে ঘুমানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। এমতাবস্থায় হঠাৎ করে তার আমাদের বাড়ির উপর হামলা চালায় । এমতাবস্থায় আমরা পরিবারনিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা প্রতিপক্ষ ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেতে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। সেই সাথে ন্যায় বিচারের স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক আইনি বিচার দাবী করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM