সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত রংপুর জেলা পুলিশ সুপারের মতবিনিময়

রংপুর জেলার গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত রংপুর জেলা পুলিশ সুপারের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা বাসীর জন্য আইনগত প্রতিকার পেতে পুলিশ সুপারের দরজা সর্বদা খোলা থাকবে বলে জানিয়েছেন রংপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে রংপুর জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা রংপুরের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে মাদক বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী নির্যাতনের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। একই সাথে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্বে তথ্য প্রদানে পুলিশ সুপারের সার্বিক সহযোগিতাও কামনা করেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার এবং সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। নবাগত পুলিশ সুপার মোজাম্মেল হক আরো বলেন, জনগণের সঙ্গে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই একটি কার্যকর ও মানবিক আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ লক্ষ্যেই জেলা পুলিশ কাজ করবে এবং রংপুরকে একটি নিরাপদ জেলায় পরিণত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM