সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে স্কুলছাত্রী ধ/র্ষণ মা/মলার প্রধান আ/সামি গ্রেফ/তার

রংপুরে স্কুলছাত্রী ধ/র্ষণ মা/মলার প্রধান আ/সামি গ্রেফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নুর আমিন (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নগরীর কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দশম শ্রেণির এক শিক্ষার্থী।

চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে আসামির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১১ জানুয়ারি আসামি নুর আমিন কৌশলে ভুক্তভোগীকে তার পরিচিত এক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করে একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আসামি। এ ঘটনায় গত ২৫ মার্চ ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন অধ্যাদেশ ২০২৫) এর ৯(খ) ধারায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল নুর আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM