সর্বশেষ
সর্বশেষ

Day: July 5, 2026

রংপুর মেডিকেলে নাক দিয়ে সফল ব্রেইন টিউ/মার অপ/সারণ, বিনামূল্যে মিলছে পাঁচ লাখ টাকার অ/স্ত্রো/পচার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এক সময় যে জটিল ব্রেইন টিউমারের অস্ত্রোপচারের জন্য রোগীদের ঢাকামুখী হতে হতো কিংবা বেসরকারি হাসপাতালে গুনতে হতো প্রায় পাঁচ/সাত লাখ টাকা, সেই আধুনিক অস্ত্রোপচার এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। নাকের পথ দিয়ে আধুনিক এন্ডোস্কোপিক (ট্রান্সনেজাল) পদ্ধতিতে অস্ত্রোপচার করে ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) অপসারণে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ। আর এই ব্যয়বহুল চিকিৎসা সরকারি হাসপাতালে রোগীরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে এখন উত্তরাঞ্চলের মানুষ নিজ এলাকাতেই আন্তর্জাতিক মানের নিউরোসার্জারি সেবা পাচ্ছেন। ফলে এ ধরনের রোগীদের অযথা বাইরে না গিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এই সাফল্যের সর্বশেষ উদাহরণ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের ৩৩ বছর বয়সী আইয়ুব আলী। গত ২২ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা প্রায় ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার ব্রেইন টিউমার (পিটুইটারি টিউমার) সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচার পরিচালনা করেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল। দলে ছিলেন সহযোগী অধ্যাপক ডা. রাজ কুমার রায়, ডা. হাবিবুর রহমান হাবিব, ডা. শামীমা সুলতানাসহ বিভাগের রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও রেসিডেন্ট চিকিৎসকরা। রোগীর বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, “আমার ভাইয়ের অপারেশন ও চিকিৎসাসেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আগে শুনেছিলাম রংপুর মেডিকেলে ভালো চিকিৎসা হয় না। কিন্তু এখানে এসে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তারা নিশ্চিন্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারেন।” নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. সাব্বির আহমেদ বলেন, “নাক দিয়ে এন্ডোস্কোপিক পদ্ধতিতে ব্রেইন টিউমার অপসারণের চিকিৎসা আমরা সম্প্রতি নিয়মিতভাবে শুরু করেছি। ইতোমধ্যে একাধিক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই ভালো আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন।” সহকারী রেজিস্ট্রার ডা. নাসিম মোরশেদ বলেন, “আইয়ুব আলীর টিউমারটি ছিল অত্যন্ত জটিল। আধুনিক এন্ডোস্কোপিক প্রযুক্তি ও ক্যামেরার সাহায্যে কোনো ধরনের বড় কাটা-ছেঁড়া ছাড়াই আমরা টিউমারটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হয়েছি। অস্ত্রোপচারের পর রোগীর কোনো জটিলতা দেখা দেয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।” চিকিৎসকদের মতে, এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে রোগীর শরীরে বড় ধরনের কাটা লাগে না, রক্তক্ষরণ তুলনামূলক কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি এই হাসপাতালে বর্তমানে ব্রেইন টিউমারসহ বিভিন্ন জটিল নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন হচ্ছে। অথচ একই ধরনের অস্ত্রোপচারে বেসরকারি হাসপাতালে রোগীদের কয়েক লাখ টাকা ব্যয় করতে হয়। তাই অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়ে রোগীদের সরকারি এই বিশেষায়িত সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাদের ভাষ্য, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও আন্তরিক চিকিৎসাসেবার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হচ্ছে।

Read More »

রংপুরে গ্রামীণ ও কুঠির শিল্প-পণ্য মেলা ২০২৬-এর অবকাঠামো কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সেনানিবাসের ঘাঘট এলাকার প্রয়াস পার্কে রবিবার (৫ জুলাই) গ্রামীণ ও কুঠির শিল্প-পণ্য মেলা ২০২৬-এর অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্র ও কুঠির শিল্প সহায়ক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রোপাইটার মো. জাহাঙ্গীর আলম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন কোরাইশি, আখতার হোসেন, পারভেজ আলম, রাজু আহম্মেদ বাপ্পী, মঈন খান বাবলু, বিশিষ্ঠ ঠিকাদার মো: শফিকুল ইসলাম মিঠুসহ প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ও কুঠির শিল্পের প্রসার, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে। আয়োজক সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ও কুঠির শিল্প-পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ ও কুঠির শিল্পের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অবকাটামো নির্মাণ কাজে শুভ সুচনা করা হয।

Read More »

রংপুর নগরীর মাহিগঞ্জ ডিমলা রাজদেবোত্তর এস্টেটের কালীমাতা মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর মাহিগঞ্জস্থ ডিমলা রাজদেবোত্তর এস্টেটের ঐতিহ্যবাহী কালীমাতা মন্দিরের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুরের সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা রাজদেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুব্রত সরকার মুকুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায় এবং জাসাস রংপুরের সভাপতি আমিনুল ইসলাম হারুন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কালীমাতা মন্দিরটি রংপুরাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয়। সংস্কার কাজ সম্পন্ন হলে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ধর্মীয় কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত সহযোগিতায় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠি শেষে মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি এবং এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Read More »