জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সেনানিবাসের ঘাঘট এলাকার প্রয়াস পার্কে রবিবার (৫ জুলাই) গ্রামীণ ও কুঠির শিল্প-পণ্য মেলা ২০২৬-এর অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
ক্ষুদ্র ও কুঠির শিল্প সহায়ক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রোপাইটার মো. জাহাঙ্গীর আলম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন কোরাইশি, আখতার হোসেন, পারভেজ আলম, রাজু আহম্মেদ বাপ্পী, মঈন খান বাবলু, বিশিষ্ঠ ঠিকাদার মো: শফিকুল ইসলাম মিঠুসহ প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ও কুঠির শিল্পের প্রসার, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ও কুঠির শিল্প-পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ ও কুঠির শিল্পের নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় আয়োজন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অবকাটামো নির্মাণ কাজে শুভ সুচনা করা হয।
















