সর্বশেষ
সর্বশেষ

রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়। গতকাল (২২ সেপ্টেম্বর) দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র (ডিপুক) সংস্থার মাধ্যমে পরিচালিত ”রংপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার ও প্রাপ্যতা শক্তিশালীকরণ” প্রকল্প এর অধিনে জেলা পর্যায়ে দলিত প্রতিনিধিদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। সম্মেলন অনুষ্ঠানটি রংপুরে ইএসডিও এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রাধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নুসরাত ফাতেমা, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, রংপুর। সম্মেলন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোছা: সালোয়ারা বেগম, উপপরিচালক, মহলিা বিষয়ক অধিদপ্তর। সহকারী পরিচাল, সমাজ সেবা কার্যালয়, রংপুর, জনাব শিখা রানী রায়, উপজেলা সমাজ সেবাকর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা আইসিট কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রতিনিধি প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রকল্পের ১০৪টি দলের দলিত জনগোষ্ঠীর প্রতিনিধবৃন্দ । অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ নুরুল ইসলাম, প্রধান নির্বাহী ডিপুক, রংপুর। তিনি সম্মানিত সকল অংশগ্রহণকারীদেরকে সংস্থার পক্ষ থেকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন জনাব মো: ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী, ডিপুক। অনুষ্ঠানে প্রধান অতিথি জানাব রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নুসরাত ফাতেমা বলেন, এই প্রকল্পের উপকারভোগীদের মতামতের মধ্যদিয়ে বোঝা যায় যে, দলিত জনগোষ্ঠীর কিছু পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন কিছিু কিছু জায়গায় দলিত জনগোষ্ঠীর সাথে আরও কাজ করার সুযোগ আছে।

তিনি তাদেও পেশায় নিয়োজিত রেখে সেই পেশাকে আরও কিভাবে উন্নয়ন করা যায় সরকার সেবিষয়ে কাজ করার সুযোগ স্মৃষ্টি করেছে। তিনি তার দপ্তরের সহযোগিতার হাত ভবিষ্যতেও অব্যহত থাকবে বালে উল্লেখ করেন। তিনি সকল দপ্তরকে দলিত জনগোষ্ঠীকে সোব প্রদানের জন্য আহবান জানান। জানাব লাবনী ইয়াসমিন, সাংবাদিক, দৈনিক অবজারভার দলিত জনগোষ্ঠীর মানবেতর জীবন তুলে ধরেন।

তিনি বলেন অনেক পরিবার আছে যাদের তিন প্রজন্ম এক ঘরে কাটাতে হয়। এই অবস্থার উন্নয়নের জন্য আমাদেও সকলতে এগিয়ে আসতে হবে। সরকারের বিভিন্ন দপ্তর বিশেষকেরে সমাজ সেবা, মজহলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়নের কর্মকর্তাদের আলোচনায় দলিত জনগোষ্ঠীর সেবা ও জীবন মান উন্নয়নের প্রয়োজনীয় বিষয়টি উঠে আসে। আলোচনায় সকল দপ্তরের কর্মকর্তাদের বক্তব্যে সেবার মান ও সেবা প্রদানের আগ্রহ উঠে আসে।

অনুষ্ঠানের সকল কর্মকর্তাগন এই প্রকল্পের অগ্রগতি ও অর্জনের জন্য ধন্যবাত জ্ঞাপণ করেন। অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন জনাব মো: নুরুল ইসলাম, প্রাধন নির্বাহী, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র, রংপুর। তিনি তার বক্তব্যে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধীদের আন্তরিক ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই প্রকল্পের সকল কাজ বাস্তবায়নে আমরা সর্বাত্তক সহযোগিতা পেয়েছি। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM