সর্বশেষ
সর্বশেষ

মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের আশাবাদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, “মিঠাপুকুর মহাবিদ্যালয় জাতীয়করণের জন্য যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছেন, আশা করি এই কলেজ জাতীয়করণ হবে।”

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বিরোধী দল জনগণের ভোটে নির্বাচিত। পাঁচ বছর পর আবারও জনগণের কাছেই ভোট চাইতে যেতে হবে। তাই জনগণের ভোটের প্রতি সবার আস্থা ও সম্মান থাকতে হবে। তিনি বলেন, “দিনের ভোট রাতে করা হবে না। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগও থাকবে না। ডামি ভোটও হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ।”

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমর্থন অর্জন করতে হবে। জনগণের ভোট নিয়েই নির্বাচিত হতে হবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হবে, সেগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থীকে কোনোভাবে অন্যায় সুবিধা দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হবে না।”

মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. মাহফুজ-উন-নবী ডন এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এ সময় মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, রংপুর শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির কমিটির সভাপতি ও শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. নিখিলেন্দু শংকর গুহাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Friday, 23rd October, 2026
12th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:43 AM
সূর্যোদয়6:59 AM
যোহর12:43 PM
আসর4:00 PM
মাগরিব6:26 PM
ইশা7:42 PM