জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দা ভয়েস ভয়েস 24 মিডিয়া :
রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ২০২৬ উদ্যাপিত হয়েছে। শনিবার (৭ই নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। রংপুর জেলা প্রশাসন এই অনুষ্ঠান আয়োজন করে। বিভাগীয় কমিশনার বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হন এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়।তিনি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ কিংবা আধিপত্যবাদী শক্তি টিকে থাকতে পারে না। এজন্য অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, কেবল দিবস পালন ও আনুষ্ঠানিকতার মধ্যে ৭ই নভেম্বরের চেতনাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হবে। তিনি সরকারের উদ্যোগ প্রসঙ্গে বলেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।সকলের শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়ার পাশাপাশি রংপুরের উন্নয়ন ও অগ্রগতিও নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সাত্তার, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ আফতাব উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিকালে বর্ণাঢ্য র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, দেশাত্মকবোধক গানের অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণীর আয়োজন করা হয়।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-07_21-11-22-779.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-06_11-29-28-648.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-06_00-56-05-326.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-05_23-47-05-043.jpg)


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-05_18-06-33-987.jpg)






