সর্বশেষ
সর্বশেষ

ফটো সাংবাদিক কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)-এর সার্বিক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন জাতীয় সম্মেলন আয়োজনের লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই অক্টোবর (শনিবার) সকাল ১০:০০টায় রাজধানীর পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের ৩৪টি জেলা শাখার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মৌলভী বাজার, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, বরগুনা ও ফরিদপুর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশ নেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে ফটো সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর আলোকপাত করেন এবং বিপিজেএ-এর আসন্ন জাতীয় সম্মেলনকে সফল করতে সকল জেলা শাখার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত বিপিজেএ-এর কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আগামী জাতীয় সম্মেলন সফল ও সার্থকভাবে উদযাপনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।

নেতৃবৃন্দ বিশ্বাস করেন, এই সভার সিদ্ধান্তসমূহ বিপিজেএ-কে আরও সুসংগঠিত করবে এবং ফটো সাংবাদিকদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Sunday, 11th October, 2026
30th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:45 PM
আসর4:07 PM
মাগরিব6:37 PM
ইশা7:52 PM