সর্বশেষ
সর্বশেষ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী হাফজিয়া মাদ্রাসায় খাবার বিতরণ

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর আওতায় ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী হাফজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে উন্নত মানের খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রসায় প্রতি মাসে ১০০ কেজি করে চাল দেওয়া হয়। গতকাল (১০ অক্টোবর) শনিবার বাদ যোহর রংপুর নগরীর তাজহাট চিনিয়াপাড়ায় বায়তুর রহমান জামে মসজিদ ও দৃষ্টি প্রতিবন্ধী হাফজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি লায়ন নাসরিন হক ববি,এমজেএফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন আনোয়ারুল হক, লিও এ্যাডভাইজার ডাঃ জেরিন, লায়ন আফসানুল ফেরদৌস সানি, দৃষ্টি প্রতিবন্ধী হাফজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ কামরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Sunday, 11th October, 2026
30th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:45 PM
আসর4:07 PM
মাগরিব6:37 PM
ইশা7:52 PM