সর্বশেষ
সর্বশেষ

Day: March 23, 2023

রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিন ট্রাকে তুলতে গিয়ে খুঁটি পড়ে মোবাশ্বের আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) সকালে মহানগরীর গণেশপুর দোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোবাশ্বের আলীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়ায়।আহতরা হলেন, জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়া এলাকার শ্রী জুয়েল চন্দ্র রায়ের ছেলে কার্তিক রায় (২৫), একই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (১৬)।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণীধীন ভবনের পাইলিংয়ের কাজ শেষে পাইলিং মেশিন তোলার সময় খুঁটি সরে গিয়ে একজনের মৃত্যু হয়। অঅহত আরো দুইজনকে হাসপাতালে পাঠনো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাইলিং মেশিন তুলতে গিয়ে অসাবধানতা বশত পাইপ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

Read More »

রংপুরে জুয়েলারী ব্যাবসায়ীদের স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের হাতে স্মারকলিপি দেন রংপুর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সোহেল ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজুর কাছে সাধারণ ব্যবসায়িরা প্রতারিত হয়ে আসছে। তাদের বিরুদ্ধে কথা বললেই বিভিন্নভাবে হয়রানি করাসহ হুমকিÑধামকি দেন। এ ছাড়া মোটা অংকের চাঁদা দাবিও করা হয়। মার্কেটের অধিকাংশ ব্যবসায়ি ভাড়াটে হওয়ায় দোকানের মূল মালিকের সাথে আতাত করে তারা নিরীহ ব্যবসায়িকে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিতে বাধ্য করেন। তারা দু’জন ক্ষমতার অপব্যবহার করে বার বার কীভাবে ক্ষমতায় থাকা যায়, সেই চিন্তায় লিপ্ত রয়েছেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করনা হয়, গত ২১ সালের ২২ অক্টোবর রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ৩শ’ ভোটার হওয়ার কথা থাকলেও তারা ভোটার হওয়ার জন্য শর্ত আরোপ করেন। সেখানে উল্লেখ করেন- ভোটার হতে হলে সমিতির চাঁদা, ট্রেড লাইসেন্স ওডিলিং লাইসেন্সে কমপক্ষে আবেদন হালনাগাদ থাকতে হবে। আবার ডিলিং লাইসেন্সের আবেদন না থাকায় জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মোতাবেক ১১২ জন ভোটার হওয়ার কথা। কিন্তু বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক মৃত ব্যক্তি, দ্বৈত ভোটার, দোকান নেই, পূর্বে তাদের দোকানের কারিগর ছিলেন এবং বর্তমানেও কারিগরের কাজ করছেন এমন ব্যক্তিকে মনগড়াভাবে ডিলিং লাইসেন্সের আবেদন না থাকা স্বত্বেও ১৭১ জন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন করেন। যেখানে ৫৯ জন ভুয়া ভোটার থাকার কারণে মো. শাহ আলম বাসার ভোটে অংশগ্রহণ করার পরেও তিনি ভোট বর্জন করেন এবং রংপুর বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। যা মামলাটি বিচারাধীন রয়েছে। ফলে বিরোধী প্রার্থী না থাকায় এক তরফাভাবে তারা নির্বাচিত হন। এ ছাড়া একই ব্যক্তি রংপুর বেতপট্টিস্থ কালেক্টরেট শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির নির্বাচন বিহীন দীর্ঘ ১৬ বছর ধরে পদ আকড়ে রেখেছেন। তাদের এ ধরণের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, হয়রানি ও অনিয়ম বন্ধের লক্ষ্যে জুয়েলারী ব্যবসায়িরা গত ১৮ মার্চ সংবাদ সম্মেলন করেন। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. শাহ আলম বাসার, সিরাজুল ইসলাম, পুলক বসাক, মুন্না ও মিন্টু প্রমুখ। এ ব্যাপারে রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সোহেল আগে বলেছিলেন, আমরা নিয়ম অনুযায়ি সংগঠন পরিচালনা করে আসছি। কোন ধরণের অনিয়ম করা হয়নি। আর যারা সংবাদ সম্মেলন করছে তারা আমাদের সদস্য নন।

Read More »

রংপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘‘হ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি!” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগ, রংপুর এর আয়োজনে সহযোগী সংস্থা ব্র্যাক ও নাটাবের যৌথ আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়। বিশ যক্ষা দিবস উপলক্ষে রংপুর নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সদর হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন রংপুর বিভাগ স্বাস্থ উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান। রংপুর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ নুর জাহান বিনতে ইসলাম নাজ এর সঞ্চালনায় সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে যক্ষ্মা বিষয়ক তথ্য ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আখতারুজ্জামান শুভ। তিনি তার উপস্থাপনায় যক্ষ্মার লক্ষণ, চিকিসা, শিশু যক্ষ্মা, ঔষধ প্রতিরোধী যক্ষ্মা, টিবি প্রিভেন্টিভ থেরাপী, পরীক্ষা ও যক্ষ্মা সনাক্ত করনের হার ইত্যাদি নিয়ে আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন ব্রাক রংপুরের জেলা ব্যবস্থাপক ফিরোজ শাহ মিয়া, আইসিডিডিআরবির এপিএম শফিকুল ইসলাম, নাটাব রংপুরের সভাপতি নবীউল্লাহ পান্না, যক্ষ্মা নিয়ন্ত্রণকর্মসুচি, রংপুরবিভাগের বিভাগীয়ব্যবস্থাপক, জাফরুল আলম প্রধান, রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রবিশঙ্কর মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন।

Read More »

রংপুর মহানগর বিএনপি’র মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ সহ কারাবন্দী বিএনপি’র সকল নেতাদের মুক্তির দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেন রংপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশে রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড.মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য কাওছার জামান বাবলা, মহানগর যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি’র নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে সরকার গণআন্দোলন দমিয়ে রাখতে চায়। তারা বিএনপি’র আন্দোলনকে ভয় পাচ্ছে। নিত্য পণ্যের দাম, বিদ্যুৎ, তেল, গ্যাসসহ সবকিছুর দাম বাড়িয়ে সরকার অর্থ লোপট করে নিজেদের পকেট ভারী করছে। জনগণ সরকারের এই শোষণের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা বিএনপি’র আন্দোলনের সাথে একাত্ত্বতা প্রকাশ করেছে। বিএনপি’র চেয়ারপার্সনসহ নেতাদের মুক্তি, বর্তমান সরকারের পতনসহ নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

Read More »