সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিন ট্রাকে তুলতে গিয়ে খুঁটি পড়ে মোবাশ্বের আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) সকালে মহানগরীর গণেশপুর দোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোবাশ্বের আলীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়ায়।আহতরা হলেন, জলঢাকা উপজেলার পাইটক্যাপাড়া এলাকার শ্রী জুয়েল চন্দ্র রায়ের ছেলে কার্তিক রায় (২৫), একই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (১৬)।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণীধীন ভবনের পাইলিংয়ের কাজ শেষে পাইলিং মেশিন তোলার সময় খুঁটি সরে গিয়ে একজনের মৃত্যু হয়। অঅহত আরো দুইজনকে হাসপাতালে পাঠনো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাইলিং মেশিন তুলতে গিয়ে অসাবধানতা বশত পাইপ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM