সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘‘হ্যা! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি!” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রংপুর বিভাগ, রংপুর এর আয়োজনে সহযোগী সংস্থা ব্র্যাক ও নাটাবের যৌথ আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়।

বিশ যক্ষা দিবস উপলক্ষে রংপুর নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সদর হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন রংপুর বিভাগ স্বাস্থ উপ-পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান। রংপুর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ নুর জাহান বিনতে ইসলাম নাজ এর সঞ্চালনায় সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে যক্ষ্মা বিষয়ক তথ্য ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আখতারুজ্জামান শুভ। তিনি তার উপস্থাপনায় যক্ষ্মার লক্ষণ, চিকিসা, শিশু যক্ষ্মা, ঔষধ প্রতিরোধী যক্ষ্মা,

টিবি প্রিভেন্টিভ থেরাপী, পরীক্ষা ও যক্ষ্মা সনাক্ত করনের হার ইত্যাদি নিয়ে আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন ব্রাক রংপুরের জেলা ব্যবস্থাপক ফিরোজ শাহ মিয়া, আইসিডিডিআরবির এপিএম শফিকুল ইসলাম, নাটাব রংপুরের সভাপতি নবীউল্লাহ পান্না, যক্ষ্মা নিয়ন্ত্রণকর্মসুচি, রংপুরবিভাগের বিভাগীয়ব্যবস্থাপক, জাফরুল আলম প্রধান, রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ রবিশঙ্কর মন্ডল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM