সর্বশেষ
সর্বশেষ

Day: July 3, 2023

নবাগত পুলিশ কমিশনারের সাথে রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সদ্য যোগদানকৃত নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে মতবিনিময় করেন ও ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনারে কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) কে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু ও সাধারণ সম্পাদক পার্থ বোস। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল পিপিএম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, উপ পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার ( ডিসি ট্রাফিক) মেনহাজুল আলম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সহ-সভাপতি ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা: উত্তম কুমার সাহা, সহ সাধারণ সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, সহ সাধারন সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পুলিশ কমিশনার বলেন, সম্প্রদায় সম্প্রিতির দেশ বাংলাদেশ, সকল সম্প্রদায়ের লোকেদের সাথে নিয়ে রংপুর জেলার আমুল পরিবর্তন করতে চাই। এ সময় তাঁরা পূজা মন্ডপের নিরাপত্তা, অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা ও শান্তিপূর্ণ সহ বস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Read More »

রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে লায়ন্স ক্লাব অফ রংপুর এর নতুন পরিষদের নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলালকে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করা হয়। রবিবার রাতে রংপুর লায়ন্স ক্লাব মিলনায়তনে লায়ন্স ক্লাব অফ রংপুর এর নতুন পরিষদের নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ আজাহারুল ইসলাম দুলালকে ফুলের শুভেচ্ছা জানান হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রংপুর এর নতুন পরিষদের ভাইস প্রেসিডেন্টে মোঃ মঞ্জিল মুরাদ লাভলু, সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মাহাবুবার রহমান, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, ইন্টারন্যাশনাল স্কলার্স সিফ স্কুলের পরিচালক মোঃ শামসুল হুদা মুকুল, অবিচল আস্থা যুব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রাকিফুল ইসলাম মুকুল, ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, ব্যাংকার মোঃ কামরুজ্জামান, সাহেবগঞ্জ ছাত্র কল্যান পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ সভাপতি মনি কাউসার, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, তরুন সংগঠক মোঃ তারিক উল ইসলাম তানিন, রওনক এর নির্বাহী পরিচালক মোছাঃ ফারহানা বেগম, রংপুর মন্ডল ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাসির মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কুরবানির মাংস বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেশ মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। রংপুরের ২৬নং ওয়ার্ডে হিড পরিচালিত এফওএইচ উচ্চবিদ্যালয় এবং এফওএইচ প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এবং অপিল নগর বস্তিবাসি সহ ৩৭০জনের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এছাড়া বদরগঞ্জ উপজেলার ষ্টেশনপাড়াস্থ রেল বস্তিতে সুবিধাবঞ্চিত অসহায় ১৩০জন বস্তি বাসির মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হিড রংপুরের সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ এম.এ আউয়াল, এফওএইচ বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌস আরা রানী, বদরগঞ্জ রেল বস্তির ইনচার্জ মোঃ নাদিমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুর এর কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুর এর নতুন পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ঈদুল আযহার ৩য় দিন শনিবার (১ জুলাই) সকাল ১০টায় লায়ন্স স্কুল প্রাঙ্গনে দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস সহ খাদ্য সামগ্রী (পোলার চাল, তেল, মসলা) বিতরণ করা হয়। পরে নগরীর ৭ নং ওয়ার্ডের চিলমন মাদ্রসার ঈদগহ মাঠে শতাধিক ফলজ, বনজ, ঔষধি গাছ চারা রোপন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রংপুর এর নতুন পরিষদের দায়িত্বভার গ্রহনকারী প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল ও সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান। আরও উপস্থিত ছিলেন রংপুর – দিনাজপুর এর রিজিওনাল কো- অডিনেটর লায়ন মোঃ এনামুল হক সোহেল, আইপিপি লায়ন একেএম বানিউল আদম বাবু, পরিচালক লায়ন মোঃ হাসান মাহবুব আখতার লোটন, ভাইস প্রেসিডেন্ট লায়ন নাছরিন হক ববি, ভাইস প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন সফিকুল ইসলাম স্বপন, লায়ন ফরিদ আহমেদ রুমি, লায়ন অনিন্দ আউয়াল, লায়ন দেলোয়ার হোসেন রিপন, লায়ন কিন্তু, লায়ন আরমান, লায়ন তানজিউল সহ লিও ক্লাব অফ রংপুরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে (১লা জুলাই- প্রথম দিন) নতুন পরিষদের দায়িত্বভার গ্রহনকারী প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল ও সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান, লায়ন্স স্কুলে অবস্থিত বঙ্গুবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানান।

Read More »

রংপুরে সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ) এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের সভাপতি ও গ্রীন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শামিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শওকত আলী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মণ। এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ দুলাল মিয়া, ফোরামের সম্পাদক শাহারিয়া সৌরভ, সহ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুমোন প্রমুখ। অনুষ্ঠানে সদ্যপুষ্করিণী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়ার কথা এবং শিক্ষকগণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সদ্যপুষ্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ক্রেস্ট এবং উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান করা হয়।

Read More »

রংপুরে এসএসসি ৯৮ ব্যাচের ২৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এসএসসি ১৯৯৮ ব্যাচ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার রাতে রংপুর পাবলীক লাইব্রেরী হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর ডিভিশন গ্রুপের পক্ষে এডমিন মোঃ মোক্তাদিরুল ইসলাম রুবেল। তিনি বলেন , আমরা রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর ৮টি জেলার ১৯৯৮ সালের বন্ধুদের নিয়ে একটি প্লাটফর্ম গঠন করেছি। এতে রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর বন্ধুদের সমন্বয়ে ২৫ বছর পুর্তি উদযাপন পরিচালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী ও পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে আমাদের ১৯৯৮ ব্যাচের ২৫ বছর পুর্তি হবে। আমরা অগামী ২০২৩ সালে নভেম্বর মাসের মাঝা মাঝি সমেয় ২দিন ব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৫ বছর পুর্তি উদযাপনের আয়োজন করার পরিকল্পনা গ্রহন করেছি। তাই এসএসসি ১৯৯৮ ব্যাচ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পুর্তি অনুষ্ঠানে রেজিস্টেশনের মাধ্যমে অংশগ্রহনের আহবান জানাচ্ছি।

Read More »

বিদেশী প্রেসক্রিপশন অনুযায়ী দেশের রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে- রংপুরে ছাত্রলীগ সভাপতি

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণতন্ত্র ও সাংবিধানিক নিয়ম-কানুনের উপর চ্যালেঞ্জকারীদের পরাজিত করাই ছাত্রলীগের লক্ষ্য বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে জল ঘোলা করার রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বিদেশী প্রেসক্রিপশন অনুযায়ী দেশের রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আবারও দেশের মানুষের উপর আগুন সন্ত্রাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের সংবিধানকে বেওনেটের খোঁচা দিয়ে দুমরে-মুচরে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগ এই অপশক্তিকে প্রতিহত করবে। রবিবার (২ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সাদ্দাম হোসেন বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনকালীন সরকার হওয়ার কথাকে দেশ বিরোধীরা চ্যালেঞ্জ করেছে। এর মাধ্যমে তারা জনগণের সাথে তামাশা ও তাদের আত্মমর্যাদাকে অপমান করেছে। দেশ বিরোধীরা জনগণের সার্বভৌমত্বের বিশ্বাস না করে, বিদেশী সার্বভৌমত্ব আমাদের ছাপান্ন হাজার বর্গ মাইলের দেশে প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। দেশের এই পলি মাটি ৩০ লাখ শহীদের রক্ত রঞ্জিত। তারা বাহির থেকে বর্গী এনে দেশের গণতন্ত্রের উপর হায়নার ছোবল দিতে চায়। যুগে যুগে দেশের ছাত্র সমাজ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। গণতান্ত্রিক সংগ্রামে তারা বিজয়ী হয়েছে। নির্বাচনের আগে যেটুকু সময় আছে আমরা গণতান্ত্রিক সংগ্রামে নিয়োজিত থাকবো।তিনি বলেন, আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রাধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরঙ্কুশ, ঐতিহাসিক ও মহাকাব্যিক জয় উপহার দিতে চাই। দেশের তরুণ সমাজকে দাবিয়ে রাখা যায় না। তারা ১৯৭০ সালে জাতির পিতাকে একক ম্যানডেড দিয়েছিল। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। চলতি বছর স্মার্ট বাংলাদেশের রুপকার আওয়ামী লীগ সরকারকে তরুণ সমাজ ক্ষমতায় নিয়ে যাবে।তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে ছাত্রলীগকে ঘুরে দাঁড়াতে হবে। দলকে শক্তিশালী করতে হবে, শৃঙ্খলা স্থাপন করতে হবে ও গ্রুপিং বন্ধ করতে হবে। সংগঠনে কোন ভাই-বোনের রাজনীতি চলবে না, শেখ হাসিনার রাজনীতি কায়েম করতে হবে। তিনি আমাদের একমাত্র অভিভাবক। তার লড়াই-সংগ্রাম বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। এটি মুখে বলে নয়, অন্তর দিয়ে কাজ করে বাস্তবায়ন করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের সকল পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। ছাত্রলীগকে সক্রিয় রাখার পবিত্র দায়িত্ব আমরা সঠিক ভাবে পালন করবো। যারা স্থানীয় পর্যায়ে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, সেখানে সাংগঠনিক পদ রদবদল করা হবে।বিভাগীয় প্রতিনিধি সভাটি সঞ্চালনা করেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। স্বাগত বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির হোসেন। বিভাগীয় প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৮ জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

Read More »