সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • লায়ন্স ক্লাব অব রংপুর এর কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন

লায়ন্স ক্লাব অব রংপুর এর কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

লায়ন্স ক্লাব অব রংপুর এর নতুন পরিষদের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ঈদুল আযহার ৩য় দিন শনিবার (১ জুলাই) সকাল ১০টায় লায়ন্স স্কুল প্রাঙ্গনে দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস সহ খাদ্য সামগ্রী (পোলার চাল, তেল, মসলা) বিতরণ করা হয়। পরে নগরীর ৭ নং ওয়ার্ডের চিলমন মাদ্রসার ঈদগহ মাঠে শতাধিক ফলজ, বনজ, ঔষধি গাছ চারা রোপন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রংপুর এর নতুন পরিষদের দায়িত্বভার গ্রহনকারী প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল ও সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান।

আরও উপস্থিত ছিলেন রংপুর – দিনাজপুর এর রিজিওনাল কো- অডিনেটর লায়ন মোঃ এনামুল হক সোহেল, আইপিপি লায়ন একেএম বানিউল আদম বাবু, পরিচালক লায়ন মোঃ হাসান মাহবুব আখতার লোটন, ভাইস প্রেসিডেন্ট লায়ন নাছরিন হক ববি, ভাইস প্রেসিডেন্ট লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন সফিকুল ইসলাম স্বপন, লায়ন ফরিদ আহমেদ রুমি, লায়ন অনিন্দ আউয়াল, লায়ন দেলোয়ার হোসেন রিপন, লায়ন কিন্তু, লায়ন আরমান, লায়ন তানজিউল সহ লিও ক্লাব অফ রংপুরের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে (১লা জুলাই- প্রথম দিন) নতুন পরিষদের দায়িত্বভার গ্রহনকারী প্রেসিডেন্ট লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল ও সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান, লায়ন্স স্কুলে অবস্থিত বঙ্গুবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM