সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

রংপুরে সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরাম (এসপিএফ) এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের সভাপতি ও গ্রীন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শামিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শওকত আলী।

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদ্যপুষ্করিনী পাবলিকিয়ান ফোরামের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কালীরঞ্জন বর্মণ। এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের কোষাধ্যক্ষ দুলাল মিয়া, ফোরামের সম্পাদক শাহারিয়া সৌরভ, সহ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুমোন প্রমুখ। অনুষ্ঠানে সদ্যপুষ্করিণী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়ার কথা এবং শিক্ষকগণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সদ্যপুষ্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল ক্রেস্ট এবং উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে সনদ প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM