জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সদ্য যোগদানকৃত নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে মতবিনিময় করেন ও ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনারে কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) কে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু ও সাধারণ সম্পাদক পার্থ বোস।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রাপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল পিপিএম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক, উপ পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার ( ডিসি ট্রাফিক) মেনহাজুল আলম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সহ-সভাপতি ধীমান ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা: উত্তম কুমার সাহা, সহ সাধারণ সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, সহ সাধারন সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় পুলিশ কমিশনার বলেন, সম্প্রদায় সম্প্রিতির দেশ বাংলাদেশ, সকল সম্প্রদায়ের লোকেদের সাথে নিয়ে রংপুর জেলার আমুল পরিবর্তন করতে চাই। এ সময় তাঁরা পূজা মন্ডপের নিরাপত্তা, অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা ও শান্তিপূর্ণ সহ বস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
















