সর্বশেষ
সর্বশেষ

Day: September 2, 2023

লেখক সংসদ রংপুরের “বাংলার বনৌষধি” গ্রন্থের মোড়ক উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লেখক সংসদ রংপুর সাহিত্য আসরে “বাংলার বনৌষধি” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল লেখক সংসদ রংপুর এর ৮০৪ তম সাহিত্য আসর সংগঠনের সভাপতির সভাপতিত্বে সাংবাদিক চঞ্চলের সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ব্যাংকার অহিদুল ইসলাম উপদেষ্টা আব্দুর রহিম, এহসানুল কবির, মোঃ শফিউল হক। বক্তব্য প্রদান করেন চাঁদ মিয়া, সভাপতি আবুল কাশেম মাষ্টার অধ্যাপক আহসান হাবিব রবু,সদস্য মোস্তাক আহমেদ, মো তাহাসিন, আব্দুস ছালাম মিয়া, মো আমজাদ হোসেন সরকার প্রমুখ। সাহিত্য আসর শেষে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম স্যার রচিত ” বাংলার বনৌষধি “গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মশা বাহিত রোগ ডেঙ্গুর প্রতানাগরিক সচেতনতা বাড়াাতে লেখক সংসদের পক্ষ থেকে প্রচার অভিযান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী শনিবার একই সময়ে একই স্থানে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।

Read More »

বিএফএ রংপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে নগরীর কলেজ রোডস্থ কার্যালয়ে আলোচনা সভায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন (বিএফএ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা। সভায় বক্তারা বলেন, বর্তমান কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সারের পেছনে কৃষক দৌড়াবে না। কৃষকের পেছনে সার দৌড়াবে। আজ তা শতভাগ বাস্তবায়িত হয়েছে। জেলার নেতৃবৃন্দদের মাধ্যমে উপজেলা ডিলারদের জানাতে চাই যে, শতভাগ নিতীমালা অনুসারণ করে কৃষক পর্যায়ে সার বিক্রি করার জন্য বিনিত ভাবে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন (বিএফএ) রংপুর জেলা শাখার সহ সভাপতি রোকন ভূঁইয়া , আতিয়ার রহমান , মাহাফুজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মেজবাউর রহমান মঞ্জ, সদস্য মাজেদ আলী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরের বাস টার্মিনালে ব্যাবসা প্রতিষ্ঠানে দুধ্বর্ষ চুরি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কেন্দ্রী বাস টার্মিনাল আরকে রোডস্থ জনসেবা ক্লিনিকের বিপরীতে “জননী ষ্টোর” নামক একই ব্যবসা প্রতিষ্ঠান পর পর ২ বার দুধ্বর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে গতকাল শনিবার রাত্রী আনুমানিক ২ টার দিকে চোরেরা দোকানের দেওয়াল ভেঙ্গে ফুটো করে দোকানের ভিতরে প্রবেশ করে দোকানের সমস্ত মামামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ হাকিকুল ইসলাম হকি জানান, আমার ব্যাবসা প্রতিষ্ঠানের পরপর দুইবার চুরি হলো। কিন্ত চোরদের এখন পর্যন্ত ধোরতে পারি নাই । এতে আমার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এ বিষয়ে গত ২ সেপ্টেস্বর দোকান মালিক মোঃ হাকিকুল ইসলাম হকি বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া জানান, টার্মিনাল এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। এ বিষয়ে টার্মিনাল এলাকায় চুরির মালামাল উদ্ধার সহ আইনশৃঙ্খল নিয়ন্ত্রন পরিস্থিতি জোরদার করার লক্ষে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Read More »

রংপুরে হাজীরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের হাজীরহাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত হাজীরহাট বাজার, মনোহার চওড়াপাড়া,হাসনা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর দিলায়ারা বেগম,হাজীরহাট থানা আ’লীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন,ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সহ থানা, ওয়ার্ড ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ । প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি জানান।

Read More »

রংপুরে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণে বাকবিশিস’র ভাবনা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে ”শিক্ষাব্যাবস্থা জাতীয়করণে ভাবনা শীর্ষক” বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় রংপুর টিচার্স টেনিং কলেজ হলরুমে বিভাগীয় সেমিনারে বক্তব্য রাখেন প্রবন্ধ উপস্থাগক ও আলোচক বাকবিশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালকদার , বাকবিশিস এর প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক বদিউর রহমান, বাকবিশিস এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাকবিশিস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন। আরও বক্তব্য রাখেন অধ্যাপক ময়ের উদ্দিন শাহ, বাকবিশিস এর রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ মিঞা, বাকবিশিস এর রংপুর মহানগর কমিটির সভাপতি নবীক হোসেন লাভলু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাকবিশিস এর রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওসার সংগ্রাম ও বাকবিশিস এর রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহানারা বেগম। এ সময় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মহানগর ও জেলা বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে নরগীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে দলিয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায় সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সিঃ সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায় ময়েন উদ্দিন, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শারীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব বিল মেরাজুল দুলু, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

Read More »

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ কর্মসূচী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আদর্শের হয়না মরণ, শোক থেকে হোক জাগরণ, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আহবান, জনপ্রতি তিনটি করে গাছ লাগান, এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কবি দিলরুবা শাহাদত ভিআইপি সেন্টার হাট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীতে রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও যুবলীগ নেতা ওয়াশিমুল বারী শিমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল, লিপু, শাফিনুর মমতাজ সজিব, তাহমিদুজ্জামান তামিম, আজাদ রিয়াদ, হাসান, শিমুল, সাদ্দাম হোসেন রনি, তানভির সোহেল, বাপ্পা, শফি, রেজাউল ইসলাম, সাদ্দাম হোসেন বেলাল, আরাফাত সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচী সঞ্চালনা করেন যুবলীগ নেতা শওকত হোসেন সৈকত। আলোচনা শেষে ফলজ, বনজ ও ঔষধী গাছেরচারা রোপন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সবশেষে জেলা যুবলীগের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয় ।

Read More »