সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ কর্মসূচী পালিত

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ কর্মসূচী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আদর্শের হয়না মরণ, শোক থেকে হোক জাগরণ, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আহবান, জনপ্রতি তিনটি করে গাছ লাগান, এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কবি দিলরুবা শাহাদত ভিআইপি সেন্টার হাট উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীতে রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও যুবলীগ নেতা ওয়াশিমুল বারী শিমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল, লিপু, শাফিনুর মমতাজ সজিব, তাহমিদুজ্জামান তামিম, আজাদ রিয়াদ, হাসান, শিমুল, সাদ্দাম হোসেন রনি, তানভির সোহেল, বাপ্পা, শফি, রেজাউল ইসলাম, সাদ্দাম হোসেন বেলাল, আরাফাত সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচী সঞ্চালনা করেন যুবলীগ নেতা শওকত হোসেন সৈকত। আলোচনা শেষে ফলজ, বনজ ও ঔষধী গাছেরচারা রোপন করা হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সবশেষে জেলা যুবলীগের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয় ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM