জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লেখক সংসদ রংপুর সাহিত্য আসরে “বাংলার বনৌষধি” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল লেখক সংসদ রংপুর এর ৮০৪ তম সাহিত্য আসর সংগঠনের সভাপতির সভাপতিত্বে সাংবাদিক চঞ্চলের সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে কবিতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ব্যাংকার অহিদুল ইসলাম উপদেষ্টা আব্দুর রহিম, এহসানুল কবির, মোঃ শফিউল হক।
বক্তব্য প্রদান করেন চাঁদ মিয়া, সভাপতি আবুল কাশেম মাষ্টার অধ্যাপক আহসান হাবিব রবু,সদস্য মোস্তাক আহমেদ, মো তাহাসিন, আব্দুস ছালাম মিয়া, মো আমজাদ হোসেন সরকার প্রমুখ। সাহিত্য আসর শেষে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম স্যার রচিত ” বাংলার বনৌষধি “গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মশা বাহিত রোগ ডেঙ্গুর প্রতানাগরিক সচেতনতা বাড়াাতে লেখক সংসদের পক্ষ থেকে প্রচার অভিযান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী শনিবার একই সময়ে একই স্থানে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে।
















