সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হাজীরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

রংপুরে হাজীরহাটে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের হাজীরহাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত হাজীরহাট বাজার, মনোহার চওড়াপাড়া,হাসনা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।

এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর দিলায়ারা বেগম,হাজীরহাট থানা আ’লীগের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন,ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সহ থানা, ওয়ার্ড ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM