সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল-২০২৪ ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ জানুয়ারী) রবিবার সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী লায়ন মো: জাভেদ হাসান, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন ও গভর্নিং বডির অভিভাবক সদস্য লায়ন হাসান মাহবুব আখতার লোটন, ক্লাব ডিরেক্টর লায়ন মো: ফরিদ আহম্মেদ রুমি, লায়ন আব্দুল হালিম বুলু সহ অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা খন্দকার মোঃ আখতার হোসেন, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ কাবিরুল ইসলাম, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ উকিল উদ্দিন। মিলাদ মাহ্ফিল উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM