সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার

রংপুরে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পরশুরাম থানা পুলিশ কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়। পরশুরাম থানার মামলা নং-৪/৪, তারিখ-১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। এ উপলক্ষে প্রেস বিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার পিপিএম-বার জানান, গত ইং ১২/০১/২০২৪ তারিখ সকাল ১০.১০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন পরশুরাম মৌজাস্থ চিলারঝাড় থেকে শেখটারীগামী পাকা রাস্তার অনুমান ০১ (এক) কিঃ মিঃ পশ্চিম পাশে কয়ার দোলার জনৈক মোঃ আক্তারুজ্জামান, পিতা-মৃত আঃ রশিদ, সাং-চিলারঝাড়, থানা-পরশুরাম, মহানগর রংপুর এর চাষকৃত কৃষি জমিতে একজন অজ্ঞাতনামা বক্তির লাশ উদ্ধার করা হয়।

সেই সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সনাক্ত, সুরতহাল, ময়না তদন্তসহ আনুষাঙ্গিক কার্যক্রম সম্পন্নপূর্বক অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে একটি খুন মামলা রুজু হয় যা পরশুরাম থানার মামলা নং-৪/৪, তারিখ-১২/০১/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত মামলার মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অদ্য ইং ১৪/০১/২০২৪ তারিখ ভোর অনুমান ০৪.০৫ ঘটিকার সময় উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (অপরাধ) আরপিএমপি, রংপুর এর অপারেশন পরিকল্পনায় সহকারি পুলিশ কমিশনার (পরশুরাম জোন) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ (পরশুরাম থানা), মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম সংগীয় এসআই (নিঃ) রশিক কুমার কুণ্ডু, এএসআই (নিঃ) মোঃ আবু সাইদ মন্ডল, কং/৬৫৭ মোঃ শাহিন আলম, কং/

১১৮৫ মোঃ শফিকুল ইসলামদের সহায়তায় অভিযান পরিচালনা করে পরশুরাম থানাধীন কোবারু ডাক্তারপাড়া গ্রামে অত্র মামলার তদন্তে প্রাপ্ত ঘটনার সাথে প্রত্যক্ষেভাবে জড়িত হত্যাকারী আসামী ১। মোঃ সম্রাট @ গোলজার (৩৫), পিতা-মোঃ নবাব আলী, মাতা-মৃত গোলে বেগম, স্থায়ী সাং-উত্তর চাঁদখানা (মন্টু মেম্বারের বাড়ির পাশে), ডাকঘর-বুড়িরহাট, থানা- কিশোরগঞ্জ জেলা-নীলফামারী, এ/পি সাং-কোবারু ডাক্তারপাড়া, থানা-পরশুরাম, মহানগর (শ্বশুর মোঃ খোকা মাষ্টার, স্ত্রী মোছাঃ মমিনা বেগম), ২। মোঃ বকুল মিয়া (৫২), পিতা-মৃত ছইমুদ্দিন, মাতা-মৃত জসিরন বেগম, ৩। মোঃ আশরাফুল ইসলাম (৩৮), পিতা-মৃত জাহির উদ্দিন, মাতা-মৃত আমিনা বেগম, উভয় সাং-কোবারু ডাক্তারপাড়া, থানা-পরশুরাম, মহানগর রংপুরদের গ্রেফতার এবং আসামীদের দেয়া তথ্য মতে ঘটনার ব্যবহৃত একটি রক্তমাখা দেশীয় তৈরী লোহার দা (যা বাটসহ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি) এবং গংগাচড়া থানাধীন সলেয়াশাহ বাজারে অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সা (চারটি বাটারীসহ) তদন্তেপ্রাপ্ত আসামী ৪।

মোঃ ইউসুফ আলী (৩৭), পিতা-মৃত করিম উদ্দিন, সাং-মহেশপুর বলাপাড়া, থানা-কোতয়ালী (সদর), জেলা-রংপুর এর ভাংড়ির দোকান হতে উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত এক সপ্তাহ পূর্বে ধৃত আসামীগণ মমলার মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যা করে ব্যাটারী চালিত রিক্সা নেয়ার জন্য পরিকল্পনা করে প্রথমে রংপুর জেলার কোতয়ালী (সদর) থানাধীন লাহিরীর হাটে নিয়ে যায়। কিন্তু সেখানে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে হত্যার করার চেষ্টা ব্যর্থ হয়।

এরপর মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে আবারো হত্যা করে তার রিক্সা নেওয়ার উদ্দেশ্যে গত ইং ১০/০১/২০২৪ তারিখ বুধবার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ইং ১১/০১/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন নতুন বেতারের পাশে মৃত ভিকটিম আলেফ উদ্দিনকে চায়ের সাথে ঘুমের ঔধষ খাইয়ে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন বুড়াইল বাজার চিলারঝাড় গ্রাম্য রাস্তার প্রায় হাফ কিঃ মি পশ্চিম পাশে কয়ার দোলায় ফাঁকা জমিতে নিয়ে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবন করিয়ে অচেতন অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে দা দিয়ে প্রথমে গলা কেটে এরপর মাথা, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিযে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM