সর্বশেষ
সর্বশেষ

Day: January 31, 2025

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীদের আবেদন আহ্বান

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ খৃ. – কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আপিল শুনানির জন্য আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মো. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিল বিভাগ) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ মোতাবেক আইনজীবী মনোনয়নের সুবিধার্থে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতকরণের নিমিত্তে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে পাওয়ার সাথে সাথে রেজিস্ট্রার, আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই আপিল বিভাগের রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে দায়েরকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি আদেশ প্রদান করেছেন। বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জমা দিতে পারবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Read More »

সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ খৃ.- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক পোস্টে লিখেছে- ‘বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে বলিউডের রোমান্টিক কমেডির চেয়েও বাস্তবতার সাথে কম মিল রয়েছে।’ প্রেস উইং ফ্যাক্টস আরও বলেছে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশল ব্যবহার করছে, যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশের যে জনগণ ও প্রতিষ্ঠানগুলো গত জুলাই-আগস্টে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, তাকে টার্গেট করা হচ্ছে। হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে তথ্য পরিচালনা বা ‘অপতথ্য’ ব্যবহার করা হচ্ছে, যাতে লক্ষ্যবস্তুকে অভ্যন্তরীণ এবং তার স্বাভাবিক বন্ধু ও মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা যায়। বিভ্রান্তিমূলক প্রচারণা সাধারণত একেবারে মনগড়া একটি গল্প দিয়ে শুরু হয়, যার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ থাকে না, বরং নামহীন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বানানো হয় এবং তা বন্ধুত্বপূর্ণ বা নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রেস উইং ফ্যাক্টস উল্লেখ করে-‘যদি গল্পটি যথেষ্ট চটকদার হয়, তাহলে অন্যান্য সংবাদমাধ্যম এটি তুলে নেবে এবং প্রচারের ফলে এটি বিশ্বাসযোগ্যতা পাবে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘একপর্যায়ে, যারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে চান কিন্তু বিশদ বিশ্লেষণের সময় পান না, তারাও এই গল্পটি সত্য বলে বিশ্বাস করতে পারেন, যা মূলত একজন প্রোপাগান্ডাবিদের কল্পনাপ্রসূত ধারণা ছাড়া আর কিছুই না।’ ফ্যাক্টস আরও উল্লেখ করেছে, মিথ্যা প্রচারণা ও অপতথ্যে বিশ্বাস করে মানুষ যখন যার বিরুদ্ধে প্রচার হচ্ছে, তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে পদক্ষেপ নিতে শুরু করে, তখন তা পুরোপুরি সফল হয়। এই ক্ষেত্রে, প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের জনগণ ও তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা। আর স্বেচ্ছায় এই মিথ্যা প্রচারের মুখপাত্র হিসেবে কাজ করছে ভারতের আনন্দবাজার পত্রিকা। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদন বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। ফ্যাক্টস আনন্দবাজারের উদ্দেশে বলেছে, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি প্রকৃত সাংবাদিকতা করবেন, যেখানে সত্য ঘটনা অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করা হয়, নাকি মিথ্যা প্রচারণার অংশ হিসেবে মিথ্যা গল্প ছড়িয়ে একটি বন্ধুপ্রতীম দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করবেন?’

Read More »

হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপর ৩১ জানুয়ারী ২০২৫ খৃ. – রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদেও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গা ঢাকা দেন। মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বলেন, বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। জানা গেছে, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। এ মামলায় গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এরও আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

Read More »

রংপুরে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমীর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেসরকারি উদ্যোগে রংপুরে বিশ্বমানের ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমীর নিজস্ব ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারি) বিকালে রংপুর সদর উপজেলার ভুরারঘাট ফতেপুরে অনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নৌ বাহিনীর প্রধান ও ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাকসুূদ আলম, কন্ট্রোলার অফ মেরি টাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ ও চিফ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল কবীর, নৌপরিবহন অধিদপ্তরেরকন্ট্রোলার অফ মেরি টাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ, নৌপরিবহন অধিদপ্তরে চিফ ইঞ্জিনিয়ার ও শীপ সার্ভেয়ার মঞ্জুরুল কবীর ও বাংলাদেশ মেরীন একাডেমী রংপুরের ক্যাপ্টেন সাহেদ সাত্তার, (ট্যাজ), বিএন, কমানন্ডেন্ট। এসময় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পেশা হিসাবে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশা অন্যতম। দক্ষ মেরিন জনবল তৈরিতে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ২০১২ সাল থেকে এলক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০ টি ব্যাচ এর ক্যাডেটগণ একাডেমী থেকে পাস আউট করে বিদেশি পতাকাবাহি জাহাজে অফিসার ও ইঞ্জিনিয়ার হিসেবে অত্যন্ত সুনামের সাথে চাকরি করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলছে। এরই ধারাবাহিকতায় এবং আন্তর্জাতিক মান রক্ষার্থে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমী কর্তৃপক্ষ পিছিয়ে পরা উত্তরকে এগিয়ে নিতে এই ক্যাম্পাস উদ্যোগ নিয়েছে। এই ওয়েষ্টার্ন মেরিটাইম একাডেমির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অত্র এলাকা সহ সমগ্র উত্তরবঙ্গের অসংখ্য মেধাবী ছাত্রদের মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ক্যারিয়ার গড়ার আগ্রহ এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন।

Read More »

আ.লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে ছাত্রশিবিরের গণমিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জনরোশের মূখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুর মহানগরীতে গণ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার ( ৩১ জানুয়ারি) জুম্মার নামাজের পর মহানগরীর কাচারি বাজার এলাকার মডেল মসজিদ থেকে গণ মিছিলিটি শুরু করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি সুরভী উদ্যান মোড়, পুলিশ লাইনস মোড়, টাউন হল, সিটি কর্পোরেশন, কৈলাশরঞ্জন মোড় সুপারমার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, জীবন বীমা মোড়, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহুআকবার’ নানা ধরণের স্লোগান দিতে দেখা গেছে। পরে সেখানে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান । বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Read More »

রংপুর মহানগর ফল আড়ৎদার কমিটির মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর এবং ফলকে বিলাসি পন্যের তালিকা থেকে বাতিলের দাবিতে রংপুর মহানগর ফল আড়ৎদার কমিটির আয়োজনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়। গতকাল (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর জেলা পরিষদ মার্কেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ফল আড়ৎদার কমিটির সভাপতি আবুল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবার রহমান শিপন, সিঃ সহ সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিন, সহ সভাপতি আশরাফুল , সদস সাগর। মানবন্ধনে বক্তরা বলেন , আগামী ৪ ফেব্রয়ারীর মধ্যে আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর না কমালে আমরা সকল ফল ব্যাবসায়ীদের নিয়ে রংপুরে কঠোর আন্দোলন গড়ে তুলবো এবং ফল আনা বন্ধ করা হবে ।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুর কতৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল এবং কেরাত,গজল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান, আলোচক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা মোঃ কাবিরুল ইসলাম, মিলাদ ও দোয়া পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খন্দকার মোঃ আখতার হোসেন। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লায়ন এনামুল হক সোহেল, লায়ন বানিউল আদম বাবু, লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, লায়ন বুলবুল সহ অন্যন্য অতিথি বৃন্দ।

Read More »

রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা ॥ অতিরিক্ত জেলা প্রশাসককে প্রশাসক নিয়োগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সরকার অনুমোদিত অনলাইনে কর্মরত গনমাধ্যম কর্মীদের অব্যাহত দাবির মুখে অবশেষে রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ময়নুল হককে প্রেসক্লাবের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শতাধিক গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহন করে প্রেসক্লাবের প্রশাসক ময়নুল হক বলেন সরকারের নির্দ্দেশে তাকে রংপুর প্রেসক্লাবের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সাথে তাকে সুনিদৃষ্ট কিছু নির্দ্দেশনাও দেয়া হয়েছে। নির্দ্দেশনা অনুযায়ী তিনি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন ভুক্ত রংপুর প্রেসক্লাবের গঠন তন্ত্র অনুযায়ী রংপুর জেলায় সকল কর্মরত সাংবাদিক স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রাপ্ত সাংবাদিকদের গঠনতন্ত্র আবেদন পত্র গ্রহন করে সকলের সম্মতি ক্রমে সদস্য নিয়োগ করা হবে। এরপর যত দ্রুত সম্ভব সকল সদস্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে ব্যালটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সেই সাথে প্রেসক্লাবের ৬ তলা ভবন নির্মান , বিভিন্ন দোকান বরাদ্দ সহ সার্বিক বিষয়ে স্বনামধন্য অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট সম্পন্ন করে অনিয়ম দূর্নিতী ক্ষমতার অপব্যাবহার সহ সকল অপকর্মের জন্য দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। সেই সাথে প্রেসক্লাবের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা সহ সকল কর্মকান্ডে সহযোগীতার জন্য সরকারী কয়েকজন কর্মকর্তাদের নিয়ে সাব কমিটি গঠন করা হবে। প্রেসক্লাবের প্রশাসককে সকল কাজে সর্বতোভাবে সহায়তা করার জন্য রংপুরের সকল গনমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত সকল গনমাধ্যম কর্মীরা তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অবহিত করন সভায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সাধারন সম্পাদক ও রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট মাযহারুল মান্নান , সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল . রংপুর সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মানিক , রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহাম্মেদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান লুলু দৈনিক দাবানলের সম্পাদক মোস্তফা সরোয়ার অনু, রংপুর প্রেসক।রাবের সাবেক সভাপতি মাহবুব রহমান , ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান রিপন রিপোটার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলী বেগম, বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদের সমন্ময়ক এসএম জাকির হোসেন, রবিন চৌধুরী রাসেল , আশরাফ খান কিরন , সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক রেজাউল করিম মানিক , ইউনিয়ন নেতা বাদশা ওসমানী , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার , জেলা আহবায়ক ইমরান আআম্মেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলো। এ ছাড়াও টেলিভিশন ভিডিও জানালিষ্ট এসোসিয়েশনের নেতা শাহিন , সাকিল আহাম্মেদ রনি, সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে নব নিযুক্ত প্রশাসক কয়েকজন নির্বাহি ম্যাজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে পৌছলে শতাধিক গনমাধ্যম কর্মী তাকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব ভবনে নিয়ে যান। এদিকে অবহিত করন সভা শেষে নব নিযুক্ত প্রশাসক ময়নুল হক কয়েকজন নির্বাহি ম্যাজিষ্ট্রেটদের সমন্ময়ে প্রেসক্লাবে অস্থাবর সম্পদের একটি তালিকা প্রনয়ন করান। তবে বিলুপ্ত প্রেসক্লাবের সভাপতি মনোয়ার হোসেন মনা, সাধারন সম্পাদক মেরীনা লাভলী প্রেসক্লাব চত্বরে আসেননি বলে জানান গনমাধ্যম কর্মীরা।

Read More »

বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে আহত যোদ্ধাদের মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সারাদেশে অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে সকল যোদ্ধাদের পাশে সহায়তা পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এসব কথা জানিয়েছেন। অনুষ্ঠান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জেলার ১৭২ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি ৭২ লাখ টাকা বিতরণ করা হয়। এর আগে আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন অতিথিরা। ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, অতীতে দেশে এতো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সেটা খুঁজে পাওয়া দুষ্কর। এ সময় আহত এবং শহীদদের তালিকা যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে তিনি জানান। চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইমসহ জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, আবু সাঈদ-মুগ্ধদের মতো অসংখ্য তরুণের দূরন্ত সাহসের কাছে হার মেনেছে শেখ হাসিনার স্বৈরশাসন। জুলাইয়ে শুরু হওয়া রক্তাক্ত বিপ্লবের চূড়ান্ত পরিণতি পায় ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্রদের ভাষায় যা ৩৬ জুলাই। সেই নামানুসারে গণঅভ্যুত্থানে হতাহতদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। উল্লেখ্য, প্রাথমিকভাবে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ এবং আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।

Read More »