জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর এবং ফলকে বিলাসি পন্যের তালিকা থেকে বাতিলের দাবিতে রংপুর মহানগর ফল আড়ৎদার কমিটির আয়োজনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়। গতকাল (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর জেলা পরিষদ মার্কেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর ফল আড়ৎদার কমিটির সভাপতি আবুল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবার রহমান শিপন, সিঃ সহ সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিন, সহ সভাপতি আশরাফুল , সদস সাগর।
মানবন্ধনে বক্তরা বলেন , আগামী ৪ ফেব্রয়ারীর মধ্যে আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর না কমালে আমরা সকল ফল ব্যাবসায়ীদের নিয়ে রংপুরে কঠোর আন্দোলন গড়ে তুলবো এবং ফল আনা বন্ধ করা হবে ।
















