জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুর কতৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল এবং কেরাত,গজল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান,
আলোচক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা মোঃ কাবিরুল ইসলাম, মিলাদ ও দোয়া পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খন্দকার মোঃ আখতার হোসেন। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লায়ন এনামুল হক সোহেল, লায়ন বানিউল আদম বাবু, লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, লায়ন বুলবুল সহ অন্যন্য অতিথি বৃন্দ।
















