জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সরকার অনুমোদিত অনলাইনে কর্মরত গনমাধ্যম কর্মীদের অব্যাহত দাবির মুখে অবশেষে রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ময়নুল হককে প্রেসক্লাবের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শতাধিক গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহন করে প্রেসক্লাবের প্রশাসক ময়নুল হক বলেন সরকারের নির্দ্দেশে তাকে রংপুর প্রেসক্লাবের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
সেই সাথে তাকে সুনিদৃষ্ট কিছু নির্দ্দেশনাও দেয়া হয়েছে। নির্দ্দেশনা অনুযায়ী তিনি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজিষ্ট্রেশন ভুক্ত রংপুর প্রেসক্লাবের গঠন তন্ত্র অনুযায়ী রংপুর জেলায় সকল কর্মরত সাংবাদিক স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রাপ্ত সাংবাদিকদের গঠনতন্ত্র আবেদন পত্র গ্রহন করে সকলের সম্মতি ক্রমে সদস্য নিয়োগ করা হবে। এরপর যত দ্রুত সম্ভব সকল সদস্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে ব্যালটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সেই সাথে প্রেসক্লাবের ৬ তলা ভবন নির্মান , বিভিন্ন দোকান বরাদ্দ সহ সার্বিক বিষয়ে স্বনামধন্য অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট সম্পন্ন করে অনিয়ম দূর্নিতী ক্ষমতার অপব্যাবহার সহ সকল অপকর্মের জন্য দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। সেই সাথে প্রেসক্লাবের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা সহ সকল কর্মকান্ডে সহযোগীতার জন্য সরকারী কয়েকজন কর্মকর্তাদের নিয়ে সাব কমিটি গঠন করা হবে। প্রেসক্লাবের প্রশাসককে সকল কাজে সর্বতোভাবে সহায়তা করার জন্য রংপুরের সকল গনমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত সকল গনমাধ্যম কর্মীরা তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অবহিত করন সভায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক সাধারন সম্পাদক ও রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট মাযহারুল মান্নান , সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল . রংপুর সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মানিক , রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহাম্মেদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান লুলু দৈনিক দাবানলের সম্পাদক মোস্তফা সরোয়ার অনু, রংপুর প্রেসক।রাবের সাবেক সভাপতি মাহবুব রহমান ,
ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান রিপন রিপোটার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলী বেগম, বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদের সমন্ময়ক এসএম জাকির হোসেন, রবিন চৌধুরী রাসেল , আশরাফ খান কিরন , সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক রেজাউল করিম মানিক , ইউনিয়ন নেতা বাদশা ওসমানী , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার , জেলা আহবায়ক ইমরান আআম্মেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলো।
এ ছাড়াও টেলিভিশন ভিডিও জানালিষ্ট এসোসিয়েশনের নেতা শাহিন , সাকিল আহাম্মেদ রনি, সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে নব নিযুক্ত প্রশাসক কয়েকজন নির্বাহি ম্যাজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে পৌছলে শতাধিক গনমাধ্যম কর্মী তাকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব ভবনে নিয়ে যান। এদিকে অবহিত করন সভা শেষে নব নিযুক্ত প্রশাসক ময়নুল হক কয়েকজন নির্বাহি ম্যাজিষ্ট্রেটদের সমন্ময়ে প্রেসক্লাবে অস্থাবর সম্পদের একটি তালিকা প্রনয়ন করান। তবে বিলুপ্ত প্রেসক্লাবের সভাপতি মনোয়ার হোসেন মনা, সাধারন সম্পাদক মেরীনা লাভলী প্রেসক্লাব চত্বরে আসেননি বলে জানান গনমাধ্যম কর্মীরা।
















