সর্বশেষ
সর্বশেষ

Day: March 7, 2025

রংপুরে শুরু থেকেই জমজমাট হয়ে উঠেছে ইফতারির দোকানগুলো

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রমজানের শুরু থেকেই মুখরোচক খাবারে জমজমাট হয়ে উঠেছে ইফতারির দোকানগুলো। কাচারি বাজার ছাড়াও নগরীর সিটি বাজার, শাপলা চত্বর, স্টেশন এলাকার হোটেল ও বেকারিগুলোর সামনে নানা রকমের ইফতারি সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে এ জেলায় ইফতারে বেশ জনপ্রিয় মাসকাট হালুয়া। এই হালুয়া বানাতে ময়দা, চিনি, শিরা, অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় ছানা। পরে সেই ছানায় রুহ আফজা মিশিয়ে অন্য পাত্রে রেখে ঠান্ডা করলেই লাল রঙের আলতো জমাট বাধে। জমাট বাধা খামির পরে পিস পিস করে কেটে বিক্রির উপযোগী করা হয়। প্রতি পিস ১০ টাকা করে বিক্রি করা হয়। ২৬০ টাকা কেজি দরেও বিক্রি হয় এই হালুয়া। মাসকাট হালুয়া ছাড়াও ইফতারির পদে রয়েছে- ছোলা, দইবড়া, ফালুদা, বুট বিরিয়ানি, হালিম, পাতাবড়া, পাটিসাপটা পিঠা, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, আলুর চপ, চিকেন রোল, মাঠা, বোরহানিসহ আরও অনেক খাবার। এছাড়া নগরীর কচারী বাজারের মৌবন, মহুয়া ছাড়াও ধাপ এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ভেজিটেবল রোল, নিমকপরা, নিমকি, ডিম চপ, শাক ফ্লোরি, বিফ টোস্ট, চিকেন টোস্ট, জালি কাবাব, মাটন সাসলিক, শামি কাবাব, টিকা কাবাব, চিকেন চপ, চিকেন তন্দুরি, রেশমি জিলাপি, ছানার পোলাও, খাসির রেজালা, খাসির কাবাব, পেঁয়াজু আর বেগুনি রয়েছে। রংপুরে ইফতারে বুট বিরিয়ানি ও হালুয়ার চাহিদা বেশি কাচারি বাজার, ধাপ, জাহাজ কোম্পানি মোড়, লালবাগ, সিও বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিবছরের মতো এবারও বসেছে ইফতার বাজার। এসব জায়গায় বুট ১৫০-১৭০ টাকা কেজি, বুন্দিয়া ২০০-২৪০ টাকা, ছানা পোলাও ৩০০-৩২০ টাকা, শাহী পোলাও ৩৫০-৩৬০ টাকা, চিকেন চিলি ৮০ টাকা পিস, শাহী চপ ২০ টাকা পিস, মাসকাট হালুয়া ১০ টাকা পিস ও ২৬০ টাকা কেজি, রেশমি জিলাপি ৩৫০-৩৬০, শাহী জিলাপি ছোট ২০০ টাকা ও বড় ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া হালিম ছোট ৭০ ও বড় ১৪০ টাকা, বোরহানি লিটার ২০০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, দই বড়া, শাহী জিলাপি, বুট, বুন্দিয়া, বুট বিরিয়ানি, ছানা পোলাও, পেঁয়াজু আর চপের সঙ্গে প্রত্যেক রোজাদার কম বেশি কিনছেন হালুয়া। প্রত্যেক রমজানে ব্যতিক্রমী আইটেম আয়োজন করা হয় রোজাদারদের ইফতারের জন্য। তাই গতবারের চেয়ে এবার মাসকাট হালুয়ার চাহিদা প্রচুর।

Read More »

রংপুরে নিয়মিত ৮ জন তরুণ মুসুল্লিকে বাইসাইকেল উপহার দিলেন নর্দান লাইটস

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৪০দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৮ জন তরুন মুসল্লিদের মাঝে বাইসাইকেল উপহার দিলেন সামাজিক সংগঠন নর্দান লাইটস। (৭ই মার্চ শুক্রবার) বাদ জুমা মহানগরীর এরশাদ নগর জামে মসজিদের খতিব মুফতি মোঃ সুজাত হোসাইন এর সভাপতিত্বে নর্দান লাইটস এর চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আসিফ এ উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নর্দান লাইটস এর ভাইস চেয়ারম্যান রোজাফ কবির, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ মিটুসহ জুম্মার নামাজে অংশ নেয়া মুসুল্লিবৃন্দ। মসজিদ কমিটির সভাপতি হাজী আবদুল গনি ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব এর দেয়া তথ্যমতে জানাগেছে গত ৮ ই ডিসেম্বর ২০২৪ ইং থেকে- ১৬ই জানুয়ারি ২০২৫ ইং পর্যন্ত টানা ৪০দিন জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ১০ বছর থেকে ১৮ বছর বয়সী যুবককে বাইসাইকেল উপহার দেয়ার ঘোষণা দেন নর্দান লাইটস। তারই ধারাবাহিকতায় ৪০ দিনের নিয়মিত নামাজে অংশ নেয়া ৮ জনকে চুড়ান্ত বিজয়ী হিসেবে গণ্য করেন যাচাই-বাছাই কমিটি। আজকে সেই বিজয়ীদের হাতে বাইসাইকেল উপহার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। উপহার প্রাপ্তরা হলেন, লাবীব আল কাইফ, মোহাম্মদ আসিব, হাসিবুজ্জামান হাসিব, রাসেল হোসেন, আয়াজিৎ হোসেন, সোহাগসহ বাঁধন ও সিয়াম। এ অনুষ্ঠানে নর্দান লাইটস এর চেয়ারম্যান ইয়াসিন আরাফাত আসিফ বলেন,নামাজ হলো বেহেস্তের চাবি, আমরা মুসলমান আমাদের ছেলে সন্তান ভাই-বোনদের নামাজ পড়ার উৎসাহ দিতে হবে। নামাজ যে পড়বে সে কখনো পথভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। নর্দান লাইটস রংপুরে একটি সামাজিক সংগঠন। সমাজের সামাজিক কোষ্ঠকাঠিন্য দূর করে পরিচ্ছন্ন সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

Read More »

মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। পরে সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন। মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার অপর মন্ত্রণালয় শিক্ষার দায়িত্ব সামলাবেন সি আর আবরার। এর আগে, গত বছরের ১৬ আগস্ট প্রথম মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সবশেষ ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা।

Read More »

রংপুরে আ’লীগের এমপি আফতাব উদ্দিন সরকারকে ৪দিনের রিমান্ড মঞ্জুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গ্রেফতারকৃত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । রংপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রংপুর কোতয়ালী থানার মামলা নং -২৮ তাং -৩১/০৮/২৪ ইং মূলে (ভিকটিম, মোঃ মাহমুদুল হাসান মুন্না, হত্যা মামলা) বর্ণিত মামলার এজাহার নামীয় ৬০ নং আসামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে (সাবেক সংসদ সদস্য নীলফামারী-১) কে গত ৬ মার্চ বিকাল ৩টায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজিরা করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ মুস্তাফিজার রহমান আসামীকে ১৫ (পনেরো) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. ইতফা আক্তার, লিগ্যাল এইড, রংপুর। আদালতে শুনানি শেষে অদ্য তারিখ হইতে ০৪ (চার) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক মোঃ সোয়েবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালত, রংপুর। মামলার পরবর্তী ধার্য তাং-১৮/০৩/২৫ ইং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে। উল্লেখ্যঃ গত বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

Read More »