সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আ’লীগের এমপি আফতাব উদ্দিন সরকারকে ৪দিনের রিমান্ড মঞ্জুর

রংপুরে আ’লীগের এমপি আফতাব উদ্দিন সরকারকে ৪দিনের রিমান্ড মঞ্জুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে গ্রেফতারকৃত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । রংপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রংপুর কোতয়ালী থানার মামলা নং -২৮ তাং -৩১/০৮/২৪ ইং মূলে (ভিকটিম, মোঃ মাহমুদুল হাসান মুন্না,

হত্যা মামলা) বর্ণিত মামলার এজাহার নামীয় ৬০ নং আসামী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে (সাবেক সংসদ সদস্য নীলফামারী-১) কে গত ৬ মার্চ বিকাল ৩টায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজিরা করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ মুস্তাফিজার রহমান আসামীকে ১৫ (পনেরো) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. ইতফা আক্তার, লিগ্যাল এইড, রংপুর।

আদালতে শুনানি শেষে অদ্য তারিখ হইতে ০৪ (চার) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক মোঃ সোয়েবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালত, রংপুর। মামলার পরবর্তী ধার্য তাং-১৮/০৩/২৫ ইং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।

উল্লেখ্যঃ গত বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM