সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে শপথগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

পরে সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

মন্ত্রণালয় পুনর্বণ্টনের ফলে এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তার অপর মন্ত্রণালয় শিক্ষার দায়িত্ব সামলাবেন সি আর আবরার।

এর আগে, গত বছরের ১৬ আগস্ট প্রথম মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়। এরপর ২৭ আগস্ট, ১০ নভেম্বর, ২০ জানুয়ারি এবং সবশেষ ২৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেন প্রধান উপদেষ্টা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM