সর্বশেষ
সর্বশেষ

Day: October 28, 2025

রংপুরে বি/ক্ষো/ভ মি/ছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পায়রাচত্বর, জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসময় তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞ গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীদের লগি-বৈঠা দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে অন্যায়ের সংস্কৃতি আরও গভীর হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ২৮ অক্টোবরের সেই হত্যাযজ্ঞে জড়িত শেখ হাসিনাসহ দায়ীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল। সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ এটিএম আযম খান বলেন, “২৮ অক্টোবরের ঘটনা শুধু রাজনৈতিক নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তে রঞ্জিত সেই দিনের বিচার অবশ্যই করতে হবে। এই বিচার না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, কোতোয়ালি থানা জামায়াতের আমির মাওলানা গোলাম কিবরিয়া, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডলসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে মাকে হ/ত্যা/র দা/য়ে ছেলে জামিল মিয়াকে মৃ/ত্যুদ/ণ্ডে/র রায়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি জামিল উপস্থিত ছিলেন। জামিল কাউনিয়া উপজেলার ছিট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি মামলার বরাত দিয়ে জানান, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল মিয়া ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছেলে জামিল মিয়া। পরে সেই লাশ ঘরের মাটি খুঁড়ে পুতে রাখে। পরদিন সকাল থেকে জামিলা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলার ঘরে গিয়ে এলাকাবাসী মেঝের মাটি উঁচু দেখতে পেয়ে জামিলকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামিলকে আটক করে থানায় নিয়ে আসে এবং জামিলার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে। এ ঘটনায় জামিলার ভাই শামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত আসামি জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের হাতে মাকে খুন বা হত্যার ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক। আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত রায় হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।

Read More »

রংপুর জেলা বিএনপির প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমান লাকুর দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব প্রয়াত মরহুম আনিছুর রহমান লাকুর স্বরণে শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে অক্টোবর (সোমবার) সন্ধ্যায় নগরীর ২৬নং ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে মন্ডলপাড়ায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুব দলের সাবেক সদস্য তরিকুল ইসলাম সোহাগ। শোক সভা ও দোয়া মাহফিল প্রয়াত নেতা আনিছুর রহমান লাকুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি মো: ফরহাদ হোসেন পিন্টু, রংপুর জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদৎ, মহানগর যুব দলের সাবেক যূগ্ম সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম শেখ হীরা,রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা যুব দলে সহ-সভাপতি ইসমাইল হোসেন, মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি এনায়েতুল হক, মহানগর যুব দলের সাবেক সহ-প্রচার সম্পাদক নাদিম মুরাদ, মহানগর যুব দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রাজু, জেলা যুব দলের সহ-প্রচার সম্পাদক লাবু, জেলা যুব দলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, রংপুর জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব রাশেদ আহমেদ, যূগ্ম আহবায়ক সবুজ,জেলা কৃষক দলের নেতা লুৎফর রহমান, মহানগর যুব দলের সাবেক ক্রীড়া সম্পাদক রোকনুর জামান রোকন, মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক জোসনা পারভিন, তাজহাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর আলম, স্থানীয় যুব নেতা শাওন, মারুফ, ফুয়াদ, কাওছার, মানুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত আনিছুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আয়শা নুরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. মামুনুর রশিদ

Read More »

রংপুর জেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা যুবদলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যলী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যলী উদ্বোধন করেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বর্ণাঢ্য র‌্যলীতে অংশ গ্রহন করেন রংপুর জেলার ৮ উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হলে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে দিকে এগিয়ে নিতে হবে।

Read More »

রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীতে জাতীয় পার্টি (এরশাদ) ছেড়ে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী। গতকাল (২৭ অক্টোবর) সোমবার বিকেলে নগরীর গুপ্তপাড়াস্থ মহানগর বিএনপির আহবায়কের কার্যালয়ে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীরা হলেন, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ সভাপতি দুদা মিয়া, সহ সভাপতি আহিয়াত,সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার সহ শতাধিক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া,সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন,২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্য যোগদানকারীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় বর্ণাঢ্য একটি র্যালী দলীয় কার্যালয় গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। উদ্বোধনী অনুষ্ঠানে সামু বলেন, মূল দলের পরেই যুবদলের অবস্থান। আপনাদের এই সম্মানটা ধরে রাখতে হবে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে। টাউন হল মাঠের সংক্ষিপ্ত সমাবেশে এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এতে সভায় বক্তব্য রাখেন,রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ইমরান আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

Read More »