জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীতে জাতীয় পার্টি (এরশাদ) ছেড়ে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী। গতকাল (২৭ অক্টোবর) সোমবার বিকেলে নগরীর গুপ্তপাড়াস্থ মহানগর বিএনপির আহবায়কের কার্যালয়ে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর হাতে ফুলেল তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা দলটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু তাদের ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকারীরা হলেন, মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ সভাপতি দুদা মিয়া, সহ সভাপতি আহিয়াত,সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ার সহ শতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া,সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান,
২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন,২৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্য যোগদানকারীরা উপস্থিত ছিলেন।
















