জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা যুবদলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যলী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যলী উদ্বোধন করেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বর্ণাঢ্য র্যলীতে অংশ গ্রহন করেন রংপুর জেলার ৮ উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হলে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে দিকে এগিয়ে নিতে হবে।
















