জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব প্রয়াত মরহুম আনিছুর রহমান লাকুর স্বরণে শোক সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে অক্টোবর (সোমবার) সন্ধ্যায় নগরীর ২৬নং ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে মন্ডলপাড়ায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুব দলের সাবেক সদস্য তরিকুল ইসলাম সোহাগ।
শোক সভা ও দোয়া মাহফিল প্রয়াত নেতা আনিছুর রহমান লাকুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি মো: ফরহাদ হোসেন পিন্টু, রংপুর জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদৎ, মহানগর যুব দলের সাবেক যূগ্ম সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম শেখ হীরা,রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা যুব দলে সহ-সভাপতি ইসমাইল হোসেন, মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি এনায়েতুল হক, মহানগর যুব দলের সাবেক সহ-প্রচার সম্পাদক নাদিম মুরাদ, মহানগর যুব দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রাজু,
জেলা যুব দলের সহ-প্রচার সম্পাদক লাবু, জেলা যুব দলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, রংপুর জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব রাশেদ আহমেদ, যূগ্ম আহবায়ক সবুজ,জেলা কৃষক দলের নেতা লুৎফর রহমান, মহানগর যুব দলের সাবেক ক্রীড়া সম্পাদক রোকনুর জামান রোকন, মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক জোসনা পারভিন, তাজহাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর আলম, স্থানীয় যুব নেতা শাওন, মারুফ, ফুয়াদ, কাওছার, মানুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রয়াত আনিছুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আয়শা নুরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. মামুনুর রশিদ
















