সর্বশেষ
সর্বশেষ

Day: December 1, 2025

গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিনন্দযা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।তিনি বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫–এ জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। গণভোট ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জনগণের ম্যান্ডেটের প্রতিফল ঘটাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।মাওলানা আব্দুল হালিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, ভোটাধিকার হরণ, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতির বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।তিনি আরও বলেন, “স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে।”আগামী ৩ ডিসেম্বর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দলের ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করার জন্য রংপুরবাসী এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। ৮ দলের পাঁচ দফা দাবি গুলো হল, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল; রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোঃ আব্দুর রহমান কাসেমী; বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির গোলাম রব্বানী; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারি মোঃ আমিরুজ্জামান পিয়াল; বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল হক; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা; বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওঃ ইব্রাহীম খলিল সাঈদ; বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি মাওঃ নূর আলম সিদ্দিক; খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ও রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ তৌহিদুর রহমান রাজু; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সভাপতি মাসুম বিল্লাহ; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার শাহ; বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মোহাম্মদ আলী; খেলাফত মজলিস রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাঃ সাহিদুর রহমান রাজা; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সাধারণ সম্পাদক মাঃ আবু বকর সিদ্দিক; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর জেলা সেক্রেটারি মোঃ আরুণ অর রশিদ ফুলবাবু; ইসলামী ছাত্র মজলিস সভাপতি মাঃ ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে রংপুরের বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে বিলম্বের কারণে সারাদেশে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা জানান ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বেতন কমিশনের রিপোর্টের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর জেলা ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। মানববন্ধনের সঞ্চালনা করেন (১৭-২০) গ্রেড কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন (১১-২০) গ্রেড কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রংপুর গাড়িচালক সমিতির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, চিত্র বিনোদন ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ফারুক), (১৭-–২০) গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি মোঃ মিঠু মিয়া। মানববন্ধনে অংশ গ্রহস করেন মেডিকেল কলেজ, গণপূর্ত, সিভলসর্বজনম সেটেলমেন্ট, সিটিকর্র্পোরেশন, জজ কোর্ট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল সহ বিভিন্ন দফতরের কমচারীবৃন্দ। বক্তারা তাদের “এক দফা দাবি নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন” দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাপনী বক্তব্যে আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়।

Read More »

শহীদ আবু সাঈদের জেলায় নতুন পুলিশ সুপার রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের নতুন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেছেন আমি সদ্য জুলাই ২৪ এর পট পরিবর্তনের শহীদ আবু সাঈদের তীর্থ ভূমি রংপুরে এসেছি। জনগণের জানমাল রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায়, আসন্ন ফেব্রুয়ারীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ করার জন্য আমি রংপুরে এসেছি। এ ব্যাপারে রংপুরের সুধীজন ও সাংবাদিক সমাজের সার্বিক কামনা করছি। নির্বাচনকালীন ট্রেন যাত্রা শুরু করেছে সেক্ষেত্রে সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা সহযোগিতা করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার সকল সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীদের উপস্থিতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, শুশান্ত চন্দ্র রায় সহ পুলিশ কর্মকর্তারা। রংপুরে কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। এরআগে সাংবাদিকদের পরিচয়পর্ব করানো হয়।

Read More »