সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন

গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিনন্দযা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে রংপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ৩টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।তিনি বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫–এ জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।

তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। গণভোট ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জনগণের ম্যান্ডেটের প্রতিফল ঘটাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।মাওলানা আব্দুল হালিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, ভোটাধিকার হরণ, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, গণহত্যা ও ব্যাপক দুর্নীতির বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাও জরুরি।তিনি আরও বলেন, “স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে।”আগামী ৩ ডিসেম্বর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দলের ঘোষিত বিভাগীয় সমাবেশ সফল করার জন্য রংপুরবাসী এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

৮ দলের পাঁচ দফা দাবি গুলো হল, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল; রংপুর মহানগর আমির এ টি এম আজম খান,

সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোঃ আব্দুর রহমান কাসেমী; বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির গোলাম রব্বানী; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারি মোঃ আমিরুজ্জামান পিয়াল; বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল হক; ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা; বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি মাওঃ ইব্রাহীম খলিল সাঈদ; বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি মাওঃ নূর আলম সিদ্দিক; খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ও রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ তৌহিদুর রহমান রাজু;

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সভাপতি মাসুম বিল্লাহ; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার শাহ; বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মোহাম্মদ আলী; খেলাফত মজলিস রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাঃ সাহিদুর রহমান রাজা; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রংপুর জেলা সাধারণ সম্পাদক মাঃ আবু বকর সিদ্দিক; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রংপুর জেলা সেক্রেটারি মোঃ আরুণ অর রশিদ ফুলবাবু; ইসলামী ছাত্র মজলিস সভাপতি মাঃ ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM