সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • শহীদ আবু সাঈদের জেলায় নতুন পুলিশ সুপার রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

শহীদ আবু সাঈদের জেলায় নতুন পুলিশ সুপার রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের নতুন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেছেন আমি সদ্য জুলাই ২৪ এর পট পরিবর্তনের শহীদ আবু সাঈদের তীর্থ ভূমি রংপুরে এসেছি। জনগণের জানমাল রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায়, আসন্ন ফেব্রুয়ারীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ করার জন্য আমি রংপুরে এসেছি। এ ব্যাপারে রংপুরের সুধীজন ও সাংবাদিক সমাজের সার্বিক কামনা করছি। নির্বাচনকালীন ট্রেন যাত্রা শুরু করেছে সেক্ষেত্রে সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আপনারা সহযোগিতা করলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার সকল সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীদের উপস্থিতে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, শুশান্ত চন্দ্র রায় সহ পুলিশ কর্মকর্তারা। রংপুরে কর্মরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। এরআগে সাংবাদিকদের পরিচয়পর্ব করানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM