সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

রংপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে রংপুরের বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে বিলম্বের কারণে সারাদেশে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তারা জানান ৩০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বেতন কমিশনের রিপোর্টের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানান তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর জেলা ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

মানববন্ধনের সঞ্চালনা করেন (১৭-২০) গ্রেড কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন (১১-২০) গ্রেড কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, রংপুর গাড়িচালক সমিতির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, চিত্র বিনোদন ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ফারুক), (১৭-–২০) গ্রেড কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি মোঃ মিঠু মিয়া। মানববন্ধনে অংশ গ্রহস করেন মেডিকেল কলেজ, গণপূর্ত, সিভলসর্বজনম সেটেলমেন্ট, সিটিকর্র্পোরেশন, জজ কোর্ট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যাল সহ বিভিন্ন দফতরের কমচারীবৃন্দ।

বক্তারা তাদের “এক দফা দাবি নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন” দ্রুত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাপনী বক্তব্যে আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেওয়া হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM