সর্বশেষ
সর্বশেষ

Day: February 1, 2026

দেশকে বাচাঁতে হলে গণভোটে না ভোটকে জয়ী করতে হবে: জি.এম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশকে বাচাঁতে হলে গণভোটে না ভোটকে জয়ী করতে হবে। হ্যা’ তে ভোট দিলে বাংলাদেশ একটি উগ্রপন্থি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। বাহিরের কোন শক্তির অধিপত্ত এদেশে হতে দেওয়া যাবে না। এই অন্তর্বতী কালীন সরকারের গণভোট করার অধিকার নাই। একটি নির্বাচিত সরকার গণভোট করতে পারে। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো আর কোনাটা খারাপ। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশেকে আর রক্ষা করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হবে। জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।” এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা এনামুল কবির সমাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে কেড়ানীর হাটে জামায়াতের ভোটার সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কেড়ানীর হাট এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজনে ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর কেড়ানীর হাটে জামায়াতে ইসলামীর আয়োজনে ভোটার সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত (দাড়ী পাল্লা) মার্কার এমপি প্রার্থী মোঃ মাহবুবার রহমান বেলাল। তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়ীপাল্লা মার্কায় ভোট দিয়ে রংপুরবাসীর সেবা করার সুযোগ দিবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মোঃ বেলাল হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সাফিউল ইসলাম সাফী, রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

২১ নং ওয়ার্ডে ধানের শীষের এমপি প্রার্থী  সামুর নির্বাচনী সভায় গণজোয়ার 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতার অংশগ্রহণ করেছেন। এসময় ধানের শীষের পক্ষে  স্বতঃস্ফূত জনতার উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।  গতকাল  রংপুর মহানগরীর ২১ নং ওয়ার্ডের সেনপাড়া এরশাদ মোড় এলাকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।  এই সভা ঘিরে বিকেল থেকে সন্ধ্যা থেকে  সভাস্থলে জমায়েত হতে শুরু করেন নেতা কর্মীসহ সাধারণ মানুষ। এতে যেন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।  এতে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক  সামসুজ্জামান সামু। তাঁর উপস্থিতিকে ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বৈঠকগুলোতে উপস্থিত জনতা ধানের শীষ মার্কার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় এরশাদ মোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, বিশিষ্ট শিল্পপতি স্পেন প্রবাসী মনোয়ার হোসেন মনু, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম, আবেদ আলী, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা যুবদলের সহ- সভাপতি ফারুক আহমেদ, মহানগর কৃষক দলের আহবায়ক ও কৃষক দল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক  শাহ নেওয়াজ লাবু,  ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু, জেলা যুবদলের নেতা আব্দুল হালিম সহ মহানগর ও ২১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক বিভিন্ন  শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Read More »

হ্যাঁ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হতে পারে: জি.এম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “আমি ‘না ভোট’-এর পক্ষে যে কথা বলেছি, তা বুঝে-শুনেই বলেছি। এর কারণগুলো পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছি। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো। সবারই নিজস্ব মতামত আছে। আমার মতামত আমি জোরালোভাবে তুলে ধরেছি। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, “দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের দিকে পরিণত হতে পারে—এটা আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যুক্তিসহকারে আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।” এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর সহ-সভাপতি জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা শ্যামল বাবু, এনামুল কবির সমাজ, মাসুদ রানা মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে রংপুরের ৪ জেলায় ৩হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে…..সেক্টর কমান্ডার

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর সেক্টরের আওতাধীন রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় রংপুর সেক্টরের ৩হাজার বিজিবি সদস্যা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল শফিকুর রহমান। শনিবার দুপুরে নগরীর পার্কের মোড়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, রংপুর সেক্টরের আওতায় ৪ জেলায় এই জেলায় সিটি করপোরেশন, পৌরসভাসহ ২৭টি উপজেলা রয়েছে। এই ২৭টি উপজেলার মধ্যে ২৬টিতে প্রেসক্যাম্প করে ৭৪টি প্লাটুনের ৩হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তারা নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশী কার্যক্রম ছাড়াও ডগ স্কয়ার্ড নিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। সেই সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় র‌্যাপিড ও কুয়িক এ্যাকশন টিম প্রস্তত রয়েছে। এছাড়াও বিভিন্ন ডিজিটাল সেন্সর ড্রোন,বডিওন ক্যামেরা, সিসি ক্যামেরা দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা জনগনের আস্থার প্রতিক হিসেবে নিজেদের প্রতিষ্ট করতে চাই। সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার বলেন,আমরা সকলের সাথে সম্বিলিত ভাবে নির্বাচন যেন অবাদ সুষ্ট ভাবে অনুষ্টিত হয় সেই লক্ষে কাজ করে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুরে এখন পর্যন্ত বিশৃঙ্খল বড় ধরনের কোন ঘটনা ঘটে নাই। হাতিবান্ধায় সামান্য ঝামেলা হয়েছিলো। সেটা ট্যাকেল করা হয়েছে। আমরা যখন মাঠে নেমেগিয়েছি, ভোটকেন্দ্রগুলো রেকি করছি। আমরা যেন চার পাাঁচ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা এবং প্লানিং করে রেখেছি। তিনি বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো সনাক্ত করা হয়েছে। রংপুর সেক্টরের আওতাধীন ৪ জেলায় ২৫৭২টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬শত ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এগুলো আমাদের নজরদারীর মধ্যে রয়েছে। দেশের যে গোয়েন্দা সদস্যরা আছে তারও আমাদের সহযোগীতা করছে। কোন জায়গায় যদি সমস্যা হয় আমরা যেন দ্রুত সেখানে পৌছাইতে পারি। আমরা লালমনিহাট থেকে অস্ত্র উদ্ধার করেছি। আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে অপারেশন করছি। আমরা বিএসএফ এর সাথে মুখোমুখি মিটিং করছি। আমরা মিটিংয়ে তাদেরকে বলেছি ভারতে যখন নির্বাচন হয় আমরা তখন বর্ডারে সতর্ক থাকি। তারা প্রতিশ্রুতি দিয়েছে তারাও নজরদারীতে রাখবে যাতে কোন ধরনের অপতৎপরতা সীমান্ত হত্যাকান্ডের ব্যাপারে আমরা তাদের একাধিকবার বিষটি অবহিত করেছি যাতে কোন ভাবেই যেন সীমান্তে হত্যাকান্ড না হয়। এরক পরিস্থতি হলে বিষটি আমাদের জানাতে আমরা নিজেরাই গিয়ে তাদের সহযোগীতা করবো। যাতে কোন ধরনের বর্ডার কিলিং না হয়। রংপুর বিভাগে ৬৩৭ কিলোমিটার সীমান্ত রয়েছে বলে জানান তিনি।

Read More »