সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • দেশকে বাচাঁতে হলে গণভোটে না ভোটকে জয়ী করতে হবে: জি.এম কাদের

দেশকে বাচাঁতে হলে গণভোটে না ভোটকে জয়ী করতে হবে: জি.এম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর ৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশকে বাচাঁতে হলে গণভোটে না ভোটকে জয়ী করতে হবে। হ্যা’ তে ভোট দিলে বাংলাদেশ একটি উগ্রপন্থি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হবে। বাহিরের কোন শক্তির অধিপত্ত এদেশে হতে দেওয়া যাবে না।

এই অন্তর্বতী কালীন সরকারের গণভোট করার অধিকার নাই। একটি নির্বাচিত সরকার গণভোট করতে পারে। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো আর কোনাটা খারাপ। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশেকে আর রক্ষা করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদে পরিণত হবে।

জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।” এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা এনামুল কবির সমাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM