জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতার অংশগ্রহণ করেছেন। এসময় ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূত জনতার উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গতকাল রংপুর মহানগরীর ২১ নং ওয়ার্ডের সেনপাড়া এরশাদ মোড় এলাকায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা ঘিরে বিকেল থেকে সন্ধ্যা থেকে সভাস্থলে জমায়েত হতে শুরু করেন নেতা কর্মীসহ সাধারণ মানুষ। এতে যেন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তাঁর উপস্থিতিকে ঘিরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বৈঠকগুলোতে উপস্থিত জনতা ধানের শীষ মার্কার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় এরশাদ মোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজগর আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, বিশিষ্ট শিল্পপতি স্পেন প্রবাসী মনোয়ার হোসেন মনু,
স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আব্দুস সালাম, আবেদ আলী, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, জেলা যুবদলের সহ- সভাপতি ফারুক আহমেদ, মহানগর কৃষক দলের আহবায়ক ও কৃষক দল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ লাবু, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ লাবলু লেবু, জেলা যুবদলের নেতা আব্দুল হালিম সহ মহানগর ও ২১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
















