জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কেড়ানীর হাট এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজনে ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর কেড়ানীর হাটে জামায়াতে ইসলামীর আয়োজনে ভোটার সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত (দাড়ী পাল্লা) মার্কার এমপি প্রার্থী মোঃ মাহবুবার রহমান বেলাল।
তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়ীপাল্লা মার্কায় ভোট দিয়ে রংপুরবাসীর সেবা করার সুযোগ দিবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মোঃ বেলাল হোসেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সাফিউল ইসলাম সাফী, রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















