সর্বশেষ
সর্বশেষ

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে দুর্গাপূজা উৎসব কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জালাল উদ্দীন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. মাহফুজ উন নবী চৌধুরী ডনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর রংপুর জেলা ও মহানগরীর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ প্রশাসক মো. মাহফুজ উন নবী চৌধুরী ডনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬-এর রংপুর জেলা ও মহানগরীর আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী পিপাস রায়, যুগ্ম আহ্বায়ক বিকাশ দাস, শ্রী সুনীল রায় ও শ্রী উৎপল ভৌমিক। এ ছাড়া সদস্য সচিব শ্রী বিপ্লব রায়, সদস্য শুভরঞ্জন দেব বাবলু, অরূপ দত্ত, গৌতম সরকার, খোকন সরকার, রবি সোমানি, সিতু মহন্তসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উৎসব উদ্‌যাপনে রংপুর সিটি কর্পোরেশনের ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উৎসবের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।###

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Thursday, 15th October, 2026
4th Jumada-Al-Awaal, 1448
নামাজসময়
ফজর5:40 AM
সূর্যোদয়6:56 AM
যোহর12:44 PM
আসর4:04 PM
মাগরিব6:33 PM
ইশা7:48 PM