সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নির্বাচনে রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

নির্বাচনে রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

খেলাফত মজলিস রংপুর বিভাগের বিভিন্ন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে শুরুতেই জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। বক্তারা ফেব্রুয়ারি ২০২৬-এ ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানালেও নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং সবার জন্য সমান রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানান।

খেলাফত মজলিস নেতারা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড (২০০৯), শাপলা চত্বর (২০১৩), কোটা আন্দোলন (২০১৮) এবং মোদী-বিরোধী বিক্ষোভে (২০২১) নিহতদের ঘটনার উল্লেখ নেই। এসব সংশোধনী অন্তর্ভুক্ত না করলে ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ থেকে যাবে বলে তারা মন্তব্য করেন।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য খেলাফত মজলিস কয়েকটি দাবিও উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে হলো,

বিগত ১৭ বছরের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার।

নির্বাচনী সংস্কার ও প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিতকরণ। অবৈধ টাকা, অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ এবং রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শিল্প, শিক্ষা ও যোগাযোগ খাতে উন্নয়ন করা।

প্রেস ব্রিফিংয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন—

পঞ্চগড়: মুফতি আহমাদুল্লাহ আল মাশরুর (পঞ্চগড়-১), মাওলানা জিয়াউল হক (পঞ্চগড়-২)।

ঠাকুরগাঁও: রফিকুল ইসলাম (ঠাকুরগাঁও-১), হাসান পারভেজ (ঠাকুরগাঁও-২), মো. জাকির হোসেন (ঠাকুরগাঁও-৩)। দিনাজপুর: মাস্টার মোহাম্মদ আবু হানিফা (দিনাজপুর-১), সাদেকুল ইসলাম (দিনাজপুর-২), আ ক ম খাদেমুল ইসলাম (দিনাজপুর-৩), হাফেজ বেলাল হোসেন (দিনাজপুর-৪), মশিউর রহমান মাস্টার (দিনাজপুর-৫), মাওলানা আনসার উল্লাহ (দিনাজপুর-৬)। নীলফামারী: মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী (নীলফামারী-১), সরওয়ার আলম বাবু (নীলফামারী-২), হাফেজ মিজানুর রহমান (নীলফামারী-৩), তাওহিদুল ইসলাম তাওহিদ (নীলফামারী-৪)।

লালমনিরহাট: অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, ডা. মাওলানা মোখলেছুর রহমান, আবদুল কাদের। রংপুর: ফয়জুল হক (রংপুর-১), মাওলানা শামসুল হক, অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), শহিদুর রহমান রাজা, এনামুল হক সাদী (রংপুর-৫), মো. আল আমিন (রংপুর-৬)। কুড়িগ্রাম: মাওলানা আমজাদ হোসেন (কুড়িগ্রাম-১), সাবেবর রহমান (কুড়িগ্রাম-২), ইঞ্জিনিয়ার জামিল আহমদ (কুড়িগ্রাম-৩), আলহাজ্ব মাওলানা আবু সাঈদ (কুড়িগ্রাম-৪)। গাইবান্ধা: আবদুল গাফফার (গাইবান্ধা-১), অধ্যাপক এ কে এম গোলাম আযম (গাইবান্ধা-২), মেসের উদ্দিন সরকার (গাইবান্ধা-৩), মাস্টার সিরাজুল ইসলাম (গাইবান্ধা-৪), অধ্যাপক মো. জহুরুল হক সরকার (গাইবান্ধা-৫)। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন-বঞ্চিত। তাই এ অঞ্চলের মানুষ যেন যোগ্য নেতৃত্ব বেছে নিতে পারে, সে লক্ষ্যে খেলাফত মজলিস নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM