জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহনযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লেমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধীতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে এবং ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন ও আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হয়।
গতকাল বুধবার বিকালে নগরীর কেড়ানীপাড়া গারিয়ালটারী মোড়স্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল ওয়ালী’র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন (আইডিইবি) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খসরু সরকার ।
সংবাদ সেম্মেলনে আরও বক্তব্য রাখেন (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির উপদেস্টা মোঃ আখতারুল করিম প্রামানিক , কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ মাহবুবার রহমান, (আইডিইবি) রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ শফি উজ্জামান সরকার, সহ সভাপতি মোঃ আব্দুস ছাত্তার শাহ, দপ্তর সম্পাদক খন্দকার মমিনুর রহমান, বাংলাদেশ ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুরের আহবায়ক মোঃ সাইফুর রহমান, ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেলিমুর রহমান, আই ও ডিইবি রংপুরের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক নান্নু, যুগ্ম সম্পাদক মোঃ মেতৌহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন আমাদের ৩ দফা দাবি, ১। কারিগরি ও বৃত্তিমূলক এ শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ২। জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্তরাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করতে হবে।
৩। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রু ডিপ্লামা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৗশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদানসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নের লক্ষে আইডিইবি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগামী (২৯ মে ২০২৪) রংপুর জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে রংপুরে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
















