রংপুরে দুই দশকের গৌরবময় পথচলায় ‘বাংলার চোখ’, সম্মাননা পেলেন ১১ গুণীজন
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দুই দশকের পথচলা উদযাপন করেছে রংপুরের স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ‘একতার শক্তি, সেবার অঙ্গীকার—দুই দশকে বাংলার চোখ পরিবার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুনতারিস মাহমুদ তানবীর। পরে অতিথিদের অংশগ্রহণে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন বাংলার চোখের ২০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্যসচিব মোকাররম হোসাইন। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন পারভেজ, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আল আমিন, জয়নাল আবেদিন, সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, আব্দুল মতিন লস্কর, বাবুল হোসাইনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের আগে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রকৃত সার্থকতা। বাংলার চোখ দীর্ঘ দুই দশক ধরে সমাজসেবা, সাংস্কৃতিক চর্চা, ক্রীড়া ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন গুণীজনকে সম্মাননা প্রদান। এ সম্মাননার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তিদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাত ১১টা পর্যন্ত চলে সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।আনন্দ, উৎসাহ ও মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় বাংলার চোখের দুই দশক পূর্তি উদযাপন।
অনুষ্ঠানে সংগঠনের দীর্ঘ পথচলার অর্জন তুলে ধরার পাশাপাশি মানবসেবা ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।








![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-10_20-43-18-048.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-10_20-38-43-111.jpg)






