জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বাংলাদেশ বেতারের নবাগত আঞ্চলিক প্রকৌশলী সাথে মতবিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে নগরীর ধাপ এলাকায় অবস্থিত বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কার্যালয়ে নবাগত আঞ্চলিক প্রকৌশলী মোঃ জাইফুল ইসলাম কর্মস্থলে যোগদান করায় গাইবান্ধা জেলা সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতি রংপুরের সভাপতি মোঃ শওকত আলী সরকার, সিনিয়র সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















