সর্বশেষ
সর্বশেষ

Day: January 19, 2023

রংপুরে জব ফেয়ার আইটি’র কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে জব ফেয়ার আইটি’র কর্মশালা অনুষ্ঠিত হয়। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার নিমিত্তে হাতে কলমে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান ব্যবস্থায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রংপুরের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে দিনব্যাপী রংপুর শালবন মিস্ত্রিপাড়াস্থ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রংপুর কার্যালয়ের সামনে জব ফেয়ার আইটি’র কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রতিষ্ঠানের সিভিল, কম্পিউটার, ইলেকট্রনিক, মেকানিকাল, ওয়েট প্রসেসিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা শেষে ডিপ্লোমাধারী শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রায় ২০/২৫ জনের চাকরির নিমিত্তে ভাইবা নেয়া হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-ঢাকা মোঃ আলী আকবর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (কোর্স এক্রিডিটেশ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এস এম শাহজাহান, উপ-পুলিশ কমিশনার (রংপুর মেট্রো) মহিদুল ইসলাম (পিপিএম)। ইন্সটিটিউট’র অধ্যক্ষ এম শামীম কায়সারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুল আলম সরকারসহ কারিগরি সংশ্লিষ্ট ১৫টি ইন্ডাস্ট্রির প্রতিনিধিগণ। কর্মশালার কর্মসূচীর মধ্যে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে অতিথিদের ফুল ও ক্রেষ্ট প্রদান, জাতীয় সংগীত ও আলোচনা শেষে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের ভাইবা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার ৩দিন ব্যাপি বিক্রয় প্রতিনিধি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর মেট্রোপলিটন চেম্বার ৩দিন ব্যাপি বিক্রয় প্রতিনিধি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর কোতয়ালী থানা সংলগ্ন লিটিল রংপুর ইন মিলনায়তনে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনায় অত্র চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু’র সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মিন্নুর রহমান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোঃ আতিক উল্লাহ। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন বলেন বেকারত্ম দূরীকরণের জন্য রংপুর মেট্রোপলিটন চেম্বার সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যই হচ্ছে আজকের এই আয়োজন। প্রশিক্ষণে যারা ভাল করবে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্য সংযোগ ডিস্ট্রিবিউশন এর পরিবেশক শেখ মিন্নুর রহমান বলেন প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম ও দ্বিতীয় হবে তাদের দুইজনের জন্য সংযোগ ডিস্ট্রিউবিউশনে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। তিনদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু প্রশিক্ষণ প্রদান করবেন।

Read More »

রংপুরে নজরুল সংঘ পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুরে নজরুল সংঘ পাঠাগারের আয়োজনে এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর বাবুখাঁয় নজরুল সংঘ পাঠাগারের আয়োজনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। অনুষ্ঠানে নজরুল সংঘ পাঠাগারের সভাপতি গোলাম মোস্তফা মনুর সভাপতিত্বে ও নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিডিডি হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, রংপুর মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক এমএ ওয়াহেদ, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহেল কাফি দুদু, ২২ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আবু আহমেদ সিদ্দিক পারভেজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন। এ সময় উপস্থিত ছিলেন নজরুল সংঘ পাঠাগারের প্রধান নির্বাচন কমিশনার সামিনুর রহমান, সহকারি নির্বাচন কমিশনার শাহিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সাগর, কোষাধক্ষ সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক জামাল মিয়া জেমস, গ্রন্থাগার সম্পাদক সুলতান আলম, সহ ধর্ম সম্পাদক সাব্বির হোসেন সোয়ান, কার্যকরি সদস্য আশরাফুল আলম, মনির হোসেন।

Read More »

রংপুরে শহীদ জিয়ার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ বিএনপি‘র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ও জেলা বিএনপির আয়োজনে পৃথক পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে শহীদ জিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনায় অংশ নেয় রংপুর মহানগর বিএনপি‘র সদস্য রুহুল আমিন বাবলু, সুলতান আলম বুলবুল, সাংবাদিক সালেকুজ্জামান সালেক, মহিলা দলের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, ডাক্তার নিখিলিন্দু গুহ, সামসুজ্জোহা সাজু, আব্দুস সালাম, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর তাতী দলের আহবায়ক সাহেদ ইকবাল প্রমুখ। এদিকে রংপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় রংপুর জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক আকসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত, আমিনুল ইসলাম, হারুন অর রশিদ, মোতাহারুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য ও গংগাচড়া উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর নাট্যচক্রের অর্ন্তজাতিক নাট্যোৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর নাট্যচক্রের আয়োজনে ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে অর্ন্তজাতিক নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অর্ন্তজাতিক নাট্যোৎসব অনুষ্ঠানে রংপুর নাট্যচক্রের সভাপতি আব্দুল মজিদ হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মোস্তফা সোহরাব চৌধুরী টিটু সহ অন্যান্য আতিথিবৃন্দ। আলোচনা শেষে নাটক পরিবেশন করা হয়।

Read More »

রংপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি ,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় নগরীর দমদমা ব্রিজ সংলগ্ন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠানে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আধ্যক্ষ মোঃ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহার লাবিব জিসান, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, রংপুর ডিইএমও এর সহকারি পরিচালক আমেনা পারভীন, রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদৎ হোসেন, রংপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাবস্থাপক সাখাওয়াত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে রংপুরে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় রংপুর শেখ রাসেল সুইমিং কমপ্লেক্সে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ব্যাডমিন্টন, দাবা ও সুইমিং প্রতিযোগিতা বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিত্বে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জিয়াউর রহমান লরিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, এডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান, সামসুল আলম, কোষাধক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্বাহী সদস্য আবু সালেক লিটন, রুবায়েত হোসেন খান, আতিকুল্লা চৌধুরী, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবিব জিসান, রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লাতিফা শওকত, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক চায়না চৌধুরী , সাংবাদিক মেরিনা লাভলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বারের মতবিনিযময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ এফবিসিসিআই প্রতিনিধি দলের সাথে রংপুর মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রংপুর কোতয়ালী থানা সংলগ্ন লিটল রংপুর ইন মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ সভাপতি আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, এফবিসিসিআই এর পরিচালকবৃন্দ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, সহ-সভাপতি আলী আহমেদ চান্দ, পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ আতিকুল্লাহ, মোঃ আইয়ুব আলী, মোঃ আব্দুর রাজ্জাক, সালাউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আখতারুজ্জামান মাওলা, মোঃ রুবায়েত হোসেন খান, মোঃ গোলাম মোরশেদ শিমন ও মোছাঃ শাহনাজ বেগম লাভলী। এছাড়াও এফবিসিসিআইএর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Read More »