জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে রংপুরে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় রংপুর শেখ রাসেল সুইমিং কমপ্লেক্সে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ব্যাডমিন্টন, দাবা ও সুইমিং প্রতিযোগিতা বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিত্বে ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য জিয়াউর রহমান লরিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, এডিশনাল ডিআইজি এসএম রশিদুল হক, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান, সামসুল আলম, কোষাধক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্বাহী সদস্য আবু সালেক লিটন, রুবায়েত হোসেন খান, আতিকুল্লা চৌধুরী, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি,
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবিব জিসান, রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লাতিফা শওকত, রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক চায়না চৌধুরী , সাংবাদিক মেরিনা লাভলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















